এক্সপ্লোর

Paschim Bardhaman: বেহাল রাস্তায় ধানের চারা, ছাড়া হল মাছও

Durgapur News: প্রশাসনকে দীর্ঘদিন ধরে বলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। এবার অভিনবের প্রতিবাদের রাস্তায় হাঁটল বিজেপি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সামান্য বৃষ্টিতেই গোড়ালি সমান জল। আরও কিছুক্ষণ যদি বৃষ্টি হয়, তাহলে সেটাই হয়ে যায় হাঁটুসমান জল। স্থানীয়রা বলছেন বর্ষাকালে এটাই চেনা ছবি দুর্গাপুর পুর এলাকায় রাস্তার। প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। এবার অভিনবের প্রতিবাদের রাস্তায় হাঁটল বিজেপি (BJP)। রাস্তায় যে গর্ত তৈরি হয়েছে, সেখানে বৃষ্টির কারণে জল জমেছিল। সেখানেই মাছ ছাড়লেন বিজেপি কর্মীরা। এতেই শেষ নয়, অস্ত্র ছিল ধানের চারাও। ভাঙাচোরা রাস্তায় পোঁতা হয়েছে ধানের চারাও।  আর এই ঘটনায় শুরু হয়েছে তুমুল শাসক-বিরোধী তরজা।    

বেহাল রাস্তা:
পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর (Durgapur) পুরসভা। সেখানেই ২৩, ২৪ ও ৩০ নম্বর ওয়ার্ডের উপর দিয়ে গিয়েছে লেনিন সরণী। ওই এলাকার উপর দিয়ে যাওয়া রাস্তার ৪ কিলোমিটার অংশ বেহাল। অথচ ওই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিত্যযাত্রীদের ব্যবহারের জন্য তো বটেই। এর উপরেই রয়েছে স্কুল, সরকারি কলেজ, থানা ও বেশকিছু গুরুত্বপূর্ণ কারখানা রয়েছে। কিন্তু ওই এলাকার রাস্তা কোনওভাবেই ঠিক করা হচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও পুরসভাকে জানালেও কোনও কাজ হয়নি। রাস্তা খারাপ থাকায় যাতায়াতে অনেক সময় লাগে। গাড়ি-বাইক খারাপ হয়ে যায়। প্রায়শই ছোট-বড় দুর্ঘটনাও ঘটে বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ, দুর্গাপুরের মতো শহরে সামান্য বৃষ্টি হলেই জলে ভেসে যায় রাস্তা।  

আসরে বিজেপি:
বাসিন্দাদের অভিযোগকে হাতিয়ার করেই সোমবার পথে নামে বিজেপি। রাস্তায় ধানের চারা পুঁতে, মাছ ছেড়ে দেখানো হয় প্রতিবাদ। দুর্গাপুর পুরসভার মেয়াদ প্রায় শেষের মুখে। তার আগে এভাবেই নাগরিক সমস্যাকে হাতিয়ার করে রাস্তায় নামল বিজেপি। দুর্গাপুর পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, 'দ্রুত রাস্তা সংস্কারে না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বিজেপি নেতা ও কর্মীরা।'

একই সুরে প্রতিবাদ বামেদের:
বিজেপির প্রতিবাদের কারণকে সমর্থন করেছে জেলা সিপিএম (CPIM) নেতৃত্ব। পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, 'আমরাও অনেক আন্দোলন করেছি।'

পাল্টা কটাক্ষ তৃণমূলের:
রাস্তার সমস্যার কথা মেনে নিলেও বিজেপিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দুর্গাপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল নেতা দেবব্রত সাঁই বলেন, 'টেকনিক্যাল ফল্ট আছে, অনেকবার ঠিক করা হয়েছে। ভোট দেখে লাফিয়ে পড়েছে বিজেপি।'

আগামী ৬ সেপ্টেম্বর মেয়াদ শেষ হচ্ছে দুর্গাপুর পুরসভার। রাজনৈতিক মহলের মত, ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও, এখন থেকেই অনুন্নয়ন অস্ত্রে শান দিয়ে রেখে নির্বাচনে লড়তে চাইছে পদ্ম-শিবির।

আরও পড়ুন: ইউনেস্কো-র সম্মানে মিছিল ১ সেপ্টেম্বর, পুজো নিয়ে একঝাঁক ঘোষণা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget