এক্সপ্লোর

Paschim Bardhaman: বাইরে বেরলেই হারে টান, ছিনতাইয়ের দাপটে আতঙ্কে কাঁটা নাগরিকরা

Durgapur News: নম্বরবিহীন বাইকে এসে দুষ্কৃতীরা ছিনিয়ে নিচ্ছে হার বা মোবাইল ফোন। অভিযোগ দুর্গাপুরের গোপালমাঠ এলাকায়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সকাল হোক বা সন্ধে। হাঁটতে বেরোলে বা বাজারে যেতে গেলেই পড়তে হচ্ছে ছিনতাইবাজদের খপ্পরে! নম্বরবিহীন বাইকে এসে দুষ্কৃতীরা ছিনিয়ে নিচ্ছে হার বা মোবাইল ফোন। অভিযোগ দুর্গাপুরের গোপালমাঠ এলাকায়। নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন মেয়র পারিষদ। 

পরপর ছিনতাই:
৩ মাসে পরপর চারটি ছিনতাই! কখনও টান মেরে নিয়ে যাচ্ছে গলার হার। কখনও আবার দুষ্কৃতীদের নজরে মোবাইল ফোন। মর্নিং ওয়াক হোক বা ইভনিং ওয়াক, রাস্তায় বেরলেই দুষ্কৃতীদের সফট টার্গেট মহিলারা। এমনই অভিযোগ উঠেছে দুর্গাপুরের গোপালমাঠ এলাকায়। 

কী অভিযোগ:
স্থানীয়দের একাংশের অভিযোগ, নম্বরবিহীন বাইকে চড়ে আচমকা চড়াও হচ্ছে হেলমেটে মুখ ঢাকা দুষ্কৃতীরা। নিমেষের মধ্যে ছিনতাই করে চম্পট দিচ্ছে তারা। 
দুর্গাপুরের গোপালমাঠ এলাকার বাসিন্দা মঞ্জরী মণ্ডল বলেন, 'বাইকের পিছনের লোকটা বলছে ছিড়ে নে, ছিঁড়ে নে। আর তেমনি পট্ করে ছিঁড়ে নিল।  আমার সোনার হার।'
ওই এলাকারই আর এক বাসিন্দা অন্বেষা দত্ত বলেন, 'আমি আর আমার শাশুড়ি মা হাঁটছিলাম। উল্টো দিক থেকে বাইক এসে আমাকে থাপ্পড় মারল যাতে চমকে যাই। লকেট ছিঁড়ে নিয়ে চলে গেল। চোর ছিনতাইবাজরা দিনেদুপুরে ঘুরে বেড়াচ্ছে। মানুষ তো আতঙ্কে থাকবেই।' পুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ বাসিন্দারা। নিরাপত্তা বাড়াতে ওই এলাকায় সিসিটিভি বসানোর দাবি জোরদার হচ্ছে।  এক বাসিন্দা বলেন, 'আমার মেয়ে সেদিন স্কুল থেকে আসছে। হার চুরি হয়ে গেল। এমন হার চুরি করল যে গলা কেটে কান কেটে একাকার। সিসিটিভি বসানো হোক।'

প্রশাসনের আশ্বাস:
এই পরিস্থিতিতে এলাকার নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন গোপালমাঠের বাসিন্দা, দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়। প্রভাত চট্টোপাধ্যায় বলেন, 'পুলিশকে বলেছি স্টেপ নিতে। পুলিশ স্টেপ নিয়েছে। বাইরে থেকে দুষ্কৃতী এসে অশান্ত করার চেষ্টা করছে। আমরা সজাগ আছি। কাজ না হলে পুলিশের আরও হায়ার অথরিটিকে বলব।'

দুষ্কৃতী তাণ্ডবের আতঙ্কে সকালে হাঁটতে বেরনো বন্ধ করে দিয়েছেন মহিলারা! তাঁদের দাবি, দ্রুত এলাকার নিরাপত্তা জোরদার করুক প্রশাসন। 


আরও পড়ুন: আত্মীয়দের সঙ্গে নদীতে স্নান, নাগরাকাটায় হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু মা-মেয়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget