এক্সপ্লোর

Durgapur Steel Plant: গলিত লোহা গায়ে পড়ে মৃত্যু ঠিকা শ্রমিকের, আহত আরও ৩, দুর্গাপুর ইস্পাত কারখানায় গাফিলতির অভিযোগ

Paschim Bardhaman News: কর্মক্ষেত্রে মর্মান্তিক পরিণতি। সকালের শিফট শুরু হতে না হতেই দুর্গাপুর স্টিল প্লান্টে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত কারখানায় মর্মান্তিক ঘটনা। গরম গলিত লোহা গায়ে পড়ে ঝলসে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর স্টিল প্লান্ট হাসপাতালে ভর্তি আরও তিন জন শ্রমিক। কী ভাবে এমন দুর্ঘটনা, খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

কর্মক্ষেত্রে মর্মান্তিক পরিণতি। সকালের শিফট শুরু হতে না হতেই দুর্গাপুর স্টিল প্লান্টে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। ফুটন্ত গলিত লোহা গায়ে উল্টে মৃত্যু হল ঠিকা শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৩তিন জন শ্রমিক। আর এই ঘটনায় ফের গাফিলতির অভিযোগ উঠল দুর্গাপুর স্টিল প্লান্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার, সকাল ৯টা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে ঘটে যায় মহা বিপদ। দুর্গাপুর স্টিল প্লান্ট সূত্রে খবর, ব্লাস্ট ফার্নেসে গলিত লোহা নিয়ে যাওয়ার সময়, তা ছলকে গিয়ে পড়ে কর্মরত ৪ ঠিকা শ্রমিকের গায়ে! ঝলসে যায় তাঁদের শরীর। কারখানা চত্বরেই মেডিক্যালে ইউনিটে নিয়ে গেলে সেখানে এক শ্রমিকের মৃত্যু হয়।

মৃতের নাম পল্টু বাউরি (২৮)। তাঁর তিন সহকর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন INTTUC। দুর্গাপুরে সংগঠনের সহকারী সম্পাদক স্নেহাশিস ঘোষ বলেন, "একজনের মৃত্যু হয়েছে। ৩ জন হাসপাতালে ভর্তি। গলিত লোহা পাত্রে ওভারলোড করা অবস্থায় আনা হচ্ছিল বলেই এই দুর্ঘটনা। ৮০% পুড়ে গেছেন ওই lfv শ্রমিক। গাফিলতি হয়েছে, তদন্ত করে দেখা হোক।ঠ>

গত কয়েক বছরে দুর্গাপুর স্টিল প্লান্টে গ্যাস লিক করে একাধিক দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে একাধিক ঠিকা শ্রমিকের। বার বার কেন বিপদের মুখোমুখি হচ্ছেন শ্রমিকরা? কোথায় গাফিলতি? তা নিয়েই একযোগে সুর চড়িয়েছে শ্রমিক সংগঠনগুলি। দুর্গাপুর স্টিল প্লান্টের ভারতীয় মজদুর সঙ্ঘের সাধারণ সম্পাদক মানস চট্টোপাধ্যায় বলেন, "বার বার দুর্ঘটনা ঘটছে। ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করেছি কর্তৃপক্ষকে।"

দুর্গাপুর স্টিল প্লান্টের সিটু নেতা সৌরভ দত্ত বলেন, "সেফটি নিয়ে আগে ম্যানেজমেন্টের সঙ্গে ইউনিয়নগুলোর বৈঠক হত। এখন আর সেগুলো হয় না। শ্রমিকদের সেফটিতে জোর দেওয়া হোক।"

কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর স্টিল প্লান্ট কর্তৃপক্ষ। দুর্গাপুর স্টিল প্লান্টের ব্লাস্ট ফার্নেস বিভাগের আধিকারিক বরুণ দাস বলেন, "কী কারণে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হবে।"cদুর্গাপুর স্টিল প্লান্টের শ্রমিকদের দাবি, যত দ্রুত সম্ভব তাঁদের সুরক্ষা বিষয়টি সুনিশ্চিত করুক কারখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget