এক্সপ্লোর

Asansol News: ফের চলল বুলডোজার এই এলাকায়, ভাঙা হল 'অবৈধভাবে গড়ে ওঠা' তৃণমূলের পার্টি অফিস

Asansol TMC Party Office Demolish by Bulldozer : আসানসোলে ফের চলল বুলডোজার।

পশ্চিম বর্ধমান: আসানসোলে ফের চলল বুলডোজার। ভাঙা হল SAIL-এর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস। বুলডোজারে গুঁড়িয়ে গেল বেআইনিভাবে তৈরি ২ টি পার্টি অফিস। সংস্থার তরফে আগেই পার্টি অফিস ভাঙার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু, তাতে তৃণমূল কংগ্রেস কান দেয়নি বলে অভিযোগ। এরপর আজ তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলা হয় বলে খবর।

আরও পড়ুন, ‘স্মার্ট কার্ড’ দেখালেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য, কীভাবে মিলবে এই কার্ড ? আবেদন জানাতে কী কী লাগবে ?

বেআইনি নির্মাণের সঙ্গে কোনও আপস নয়, ফের চলল বুলডোজার

কলকাতা থেকে জেলা, বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চলছেই। গড়িয়ায় ফের চলল বুলডোজার। বেআইনি ক্লক টাওয়ারের পর ভাঙা হল সৌন্দর্যায়নের বেআইনি নির্মাণ। বাঁকুড়ার ছাতনায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল অবৈধ বালিঘাট। বরাকরে রেলের জমি জবরদখলমুক্ত করতেও চলল বুলডোজার।বেআইনি নির্মাণের সঙ্গে কোনও আপস নয়। বরদাস্ত করা হবে না সরকারি জমি জবরদখলও। স্পষ্ট বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। আর সেই ঘোষণামতোই বেআইনি নির্মাণের বিরুদ্ধে দিকে দিকে চলছে বুলডোজার-অভিযান।

রাজ্যে পরিবর্তনের পরই কলকাতা পুরসবার তরফে এই নির্মাণকে বেআইনি ঘোষণা করা হয়

গড়িয়ার কামডহরিতে সরকারি জায়গায় গড়ে ওঠা বেআইনি ক্লক টাওয়ার আগেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এবার গড়িয়া শ্মশানের পাশেও ভাঙা হল অবৈধ নির্মাণ। গড়িয়া শ্মশান এলাকায় ফুটপাত দখল করে সৌন্দর্যায়নের কাজ হয়েছিল।  রাজ্যে পরিবর্তনের পরই কলকাতা পুরসবার তরফে এই নির্মাণকে বেআইনি ঘোষণা করা হয়। সেইমতো নোটিসও দেওয়া হয়। এবার তা বুলডোজারে ভেঙে দেওয়া হল। 

ভেঙে দেওয়া হয়, সরকারি জায়গা দখল করে থাকা তৃণমূলের একটি পার্টি অফিস ও ২টো অস্থায়ী গুমটি
 
ভেঙে দেওয়া হয়, সরকারি জায়গা দখল করে থাকা তৃণমূলের একটি পার্টি অফিস ও ২টো অস্থায়ী গুমটি। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য়, ১১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ফোন করা হলে, তিনি কোনও মন্তব্য় করতে চাননি। বাঁকুড়ার ছাতনায় অবৈধ বালি ঘাটে চলল বুলডোজার। এই হল ছাতনার কাঁকি গ্রামের ডাংরা ও দ্বারকেশ্বর নদের মিলন স্থল। গ্রামবাসীদের অভিযোগ, এখানে রমরমিয়ে চলছিল অবৈধভাবে বালি উত্তোলন। গ্রামবাসীদের কাছে অভিযোগ পেয়ে, পুলিশ-প্রশাসনকে সঙ্গে নিয়ে অবৈধ বালিঘাটে পৌঁছে যান ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় অবৈধ বালিঘাট।  

Advertisement

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana: অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget