Free Bus Service: ‘স্মার্ট কার্ড’ দেখালেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য, কীভাবে মিলবে এই কার্ড ? আবেদন জানাতে কী কী লাগবে ?
Free Bus Service for Women Smart Card: সরকারি বাসে মহিলাদের নিখরচায় ভ্রমণ নিয়ে এবার বিজ্ঞপ্তি রাজ্যের, বিনামূল্যের পরিষেবা পেতে গেলে স্মার্ট কার্ড দেখাতে হবে, কীভাবে মিলবে এই কার্ড ?

সুমন ঘড়াই, কলকাতা: ঘোষণামতো কাজ, সরকারি বাসে মহিলাদের নিখরচায় ভ্রমণ নিয়ে এবার বিজ্ঞপ্তি রাজ্যের। স্বল্প ও দীর্ঘমেয়াদী, সব দূরত্বেই সরকারি বাসে টিকিট লাগবে না মহিলাদের। সমস্ত ধরনের। সরকারি বাসেই নিখরচায় যেতে পারবেন মহিলারা। আবেদন করলে ছবিসমেত স্মার্ট কার্ড দেবে পরিবহণ দফতর। কার্ড দেখিয়ে নিখরচায় যাওয়া যাবে সরকারি বাসে।
আরও পড়ুন, বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
নোটিফিকেশনে কী বলা হয়েছে ?
নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকার পয়লা জুন থেকে মহিলাদের সরকারি বাসে, বিনামূল্য ভ্রমণের সুযোগ দেবে। তার জন্য আইডেনটিটি কার্ড তৈরি করতে হবে। তার জন্য মহিলাদের একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই স্মার্ট কার্ডটি নিতে গেলে আবেদন করতে হবে। এই আবেদনের জন্য যে সমস্ত কাগজপত্রগুলি লাগবে, যেগুলি সাবমিট করতে হবে....অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড, এই সমস্ত কার্ডগুলি দিয়ে, যেকোনও মহিলা আবেদন জানাবেন, এরপরেই আইডেনটিটি কার্ড পাবেন, মূলত যেটা স্মার্ট কার্ড। স্মার্ট কার্ডে ছবি থাকবে এবং কিউআর কোড থাকবে।
সম্প্রতি নবান্নে বৈঠকের পর পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ২০২৬ সালের পয়লা জুন থেকে, পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে, পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যের পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন। যে কোনও সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক, মহিলাদের কোনও ভাড়া লাগবে না।
পয়লা জুন থেকে বিনামূল্য়ে সরকারি বাস পরিষেবা পাবেন মহিলারা। কিন্তু সরকারি বাসই তো হাতে গোনা, মহিলারা এই সুবিধা পাবেন কীভাবে? তৃণমূল জমানায় সরকারি পরিবহণের যা হাল হয়েছে, তাতে হতাশ প্রমীলারা।কিন্তু এই সুবিধা নিতে গেলে তো সরকারি বাস পেতে হবে। নিত্য়যাত্রীদের প্রশ্ন, সেরকম পর্যাপ্ত সরকারি বাস রাস্তায় আছে কোথায়? গত ১৫ বছরের তৃণমূল জমানায় সরকারি বাসের সংখ্য়া যে হারে কমেছে, তা নিয়ে রীতিমতো হতাশ তাঁরা।
গত কয়েকবছরে ভাড়া বাড়েনি ঠিকই। কিন্তু, সরকারি বাসের সংখ্য়াও ছিটেফোঁটা বাড়েনি। উল্টে উল্লেখযোগ্য় হারে কমেছে। বেশ কিছু রুটে সরকারি বাস চলাচল কার্যত বন্ধই হয়ে গেছে। সরকারি বাস সংস্থাগুলোও ধুঁকছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাজ্য সরকার মহিলাদের সুবিধা দিতে চাইছে ঠিকই, কিন্তু তৃণমূল জমানায় সরকারি পরিবহণের যা হাল হয়েছে, তাতে এই সুবিধা যাত্রীরা নেবেন কীকরে?






















