এক্সপ্লোর

Paschim Bardhaman News: নৌকা বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন নৌকাচালক

Mithon: রবিবার সকালে মাইছনের ফায়রিং রেঞ্জের নিকট জলাধারের মধ্যে তল্লাসি চালাতে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: নিজের নৌকা জলে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে এক নৌকা চালক নিজেই জলে তলিয়ে গেলেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানে (Paschim Bardhaman)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মাইথনের জলাধারে নিজের নৌকা বাঁচাতে গিয়ে জলের মধ্যে তলিয়ে যান নৌকা চালক সুলেমান আনসারি। বছর ষাটের ওই প্রৌঢ় বাথার বাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় নৌকা চালক ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে রাত থেকেই তল্লাসির কাজ চলছে। রবিবার সকালে মাইথনের (Mithon) ফায়রিং রেঞ্জের নিকট জলাধারের মধ্যে তল্লাসি চালাতে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা।

কীভাবে তলিয়ে গেলেন ওই নৌকা চালক?

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, শনিবার দুপুরে নৌকায় কয়েকজন যাত্রীদের সঙ্গে নিয়ে টাপুর দিকে রওনা দিয়েছিলেন নৌকা চালক সুলেমান আনসারি। যাত্রীদের টাপুতে নামিয়ে নৌকা বেঁধে রাখেন। দুপুর হওয়ার কারণে একটি গাছের নিচে বসেছিলেন তিনি। কিন্তু আচমকা জলাধারের গতি দ্রুত হওয়ার ফলে নৌকার বাঁধন খুলে যায়। এবং নৌকা জলের তোড়ে ভেসে যেতে থাকে। নৌকাটি বাঁচাতে নিজে জলাধারে ঝাঁপ মারেন সুলেমান আনসারি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। নৌকা চালকের খোঁজে গতকাল থেকেই স্থানীয় অন্যান্য নৌকা চালক ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে তল্লাসি চালানো হয়। কিন্তু তাতেও হদিশ না মেলায় আজ বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা তল্লাসির কাজে নেমেছেন। নৌকা চালকের এবাবে জলে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন - Pashchim Bardhaman: সরকারি জমি দখল করে দোকান তৈরির অভিযোগ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নডিহা নারায়ণ কালীবাড়ি সংলগ্ন এলাকায় নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চার চাকা গাড়ি। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গাড়ি থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। কিন্তু তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সৌমিত্র রায়। বছর বাইশের ওই ব্যক্তির বাড়ি দুর্গাপুরের বিহারপুরে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। দুর্ঘটনার প্রায় ঘণ্টাখানের পর গাড়ি থেকে বের করা হয় ওই দুই ব্যক্তিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget