এক্সপ্লোর

Paschim Bardhaman: ফের সমস্যা, এবার চেন্নাই ফিরল অন্ডালগামী বিমান

Paschim Bardhaman Update:মঙ্গলবার রাতে চেন্নাই থেকে স্পাইস জেট এর বিমান প্রযুক্তিগত সমস্যায় দুর্গাপুর আসতে পারল না। চেন্নাই এর আকাশে ওড়ার পর কিছুক্ষণের মধ্যেই ঘুরে চেন্নাই চলে যায় ওই বিমানটি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: ফের বিমান বিভ্রাট। এবারও স্পাইস জেট। সমস্যায় পড়ল চেন্নাই-দুর্গাপুর বিমান।

ফের সমস্যা:
মঙ্গলবার রাতে চেন্নাই থেকে স্পাইস জেট এর বিমান প্রযুক্তিগত সমস্যায় দুর্গাপুর আসতে পারল না। চেন্নাই এর আকাশে ওড়ার পর কিছুক্ষণের মধ্যেই ঘুরে চেন্নাই চলে যায় ওই বিমানটি।

অন্য ব্যবস্থা:
যাত্রীদের জন্য অন্য ব্যবস্থা করা হয়। পরে অন্য একটি বিমানে প্রায় সাড়ে ছয় ঘণ্টা দেরিতে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে আনা হয় যাত্রীদের। মঙ্গলবার চেন্নাই থেকে ওই বিমানটি ছাড়ে সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিটে। অন্ডাল বিমানবন্দরে নামার কথা ছিল রাত ৯টা বেজে ২৫ মিনিটে। কিন্তু এই সমস্যার কারণে অনেক দেরি হয়। পরে বিমান বদল করায় অন্ডালে কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে যাত্রীরা এসে পৌঁছন ভোর ৩টে বেজে ২৪ মিনিটে। অন্ডাল বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল ফোনে জানান, এটা স্পাইস জেট বিমানের অভ্যন্তরীণ ব্যাপার। এই বিষয়ে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় নি। 
কী বলছে বিমান কর্তৃপক্ষ:
স্পাইস জেট বিমানের পক্ষ থেকে রিজিওনাল সেলস্ ম্যানেজার রামকৃষ্ণ ভট্টাচার্য বলেন, 'ঘটনাটা তদন্ত করছেন। এখনও এই বিষয়ে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। একটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল তাই আবার ঘুরে ফিরে গিয়েছে চেন্নাই বিমানবন্দরে। বিমান নম্বর SG-331 
B-737(800)।'

এর আগেও সমস্যা:
গত রবিবার সন্ধ্যায় মুম্বই থেকে দুর্গাপুর আসছিল স্পাইস জেটের একটি বিমান। পুলিশ সূত্রে খবর, ওই সময় ওই এলাকায় ঝড় ও বৃষ্টি চলছিল। অবতরণের আগে ৩৭ হাজার ফুট উচ্চতায় থাকাকালীন হঠাত্‍ বিমানটি এয়ার টার্বুলেন্সে পড়ে। তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকের সিটবেল্ট ছিঁড়ে যায়। ATC-র সঙ্গে যোগাযোগ করে দ্রুত বিমানটি আরও নীচে নামিয়ে আনেন পাইলট। পরিস্থিতি সামাল দিয়ে সোয়া সাতটা নাগাদ বিমান অবতরণ করান তিনি। সূত্রের খবর, আহত হন প্রায় ৪০ জন যাত্রী। অবতরণের পর তাঁদের প্রাথমিক চিকিত্সা করা হয়। ১০ জনকে ভর্তি করা হয় হাসপাতালে।

আরও পড়ুন: বিয়েবাড়িতে গজরাজ, আতঙ্কে বাঁকুড়ার বাসিন্দারা

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget