এক্সপ্লোর

Paschim Burdwan : বেতনের টাকা লুঠে পালানোর সময় নোট ছুড়ে পুলিশকে আটকানোর চেষ্টা ! গ্রেফতার ৩

Paschim Burdwan : কর্মচারীদের বেতন বাবদ ৪ লক্ষ ৫২ হাজার টাকা নিয়ে বাইকে চড়ে জামুড়িয়া যাচ্ছিলেন ঠিকাদার সংস্থার এক কর্মী

অন্ডাল : ঠিকাদার সংস্থার কর্মচারীদের বেতনের টাকা লুঠ (Loot) করে পালানোর সময় পুলিশের তাড়া। পুলিশকে আটকাতে ফিল্মি কায়দায় গাড়ি থেকে নোট ছুড়ে পালানোর চেষ্টা ডাকাতদের। দুর্গাপুরের অন্ডালে (Andal) গতকাল এই ঘটনা ঘটেছে। ২ ডাকাত-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় ব্যক্তি ঠিকাদার সংস্থার কর্মী। তার মাধ্যমেই ডাকাতরা টাকা নিয়ে যাওয়ার খবর পায় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। খোয়া যাওয়া টাকাও উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কর্মচারীদের বেতন বাবদ ৪ লক্ষ ৫২ হাজার টাকা নিয়ে বাইকে চড়ে জামুড়িয়া যাচ্ছিলেন ঠিকাদার সংস্থার এক কর্মী। অভিযোগ, অন্ডাল ব্রিজের কাছে গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইক আটকায় চার ডাকাত। পালানোর সময়, নাকা চেকিং ভাঙায় ডাকাতদলের গাড়িকে ধাওয়া করে অন্ডাল থানার পুলিশ। সেইসময় গাড়ি থেকে নোট উড়িয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করে ডাকাতরা। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। গাড়ি-সহ ২ ডাকাতকে ধরে ফেলে পুলিশ। বাকি দুই দুষ্কৃতী পালিয়ে যায়।

আরও পড়ুন ; বর্ধমানে দিনেদুপুরে ব্যাঙ্ক ডাকাতি, কর্মীদের মারধর করে টাকা নিয়ে চম্পট

দিনকয়েক আগে বর্ধমান শহরে দিনে দুপুরে ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। এমন ডাকাতির ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি। 

ঠিক কী ঘটে ? 

গ্রাহকদের অভিযোগ, সকাল পৌনে ১০টা নাগাদ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কার্জন গেট শাখায় হানা দেয় ডাকাতরা। মাস্কে মুখ ঢেকে আগ্নেয়াস্ত্র তাক করে ৫-৬ জন দুষ্কৃতী ব্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ে। কর্মীদের মারধর করে ব্যাগে টাকা ভরে তারা চম্পট দেয় বলে অভিযোগ। প্রায় ৪৫ মিনিট ধরে চলে অপারেশন। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার ও জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

তবে শুধু 'অফলাইন' ডাকাতি নয়। ডাকাতি হচ্ছে অনলাইনেও। প্রতারিত হচ্ছেন একাধিক গ্রাহক। সম্প্রতি ডেবিট ও ক্রেডিট কার্ডের ওটিপি শেয়ার করে ৫১ হাজার টাকা খোয়ানোর অভিযোগ। উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা অভিযোগকারীর দাবি, ক্রেডিট কার্ড সংস্থার তরফে ফোন করে জানানো হয়, ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে জমা পয়েন্টের ভিত্তিতে তিনি প্রায় ১০ হাজার ১০০ টাকা পাবেন। অভিযোগ, তাতে সাড়া দিতেই কৌশলে ডেবিট ও ক্রেডিট কার্ডের ওটিপি জেনে নেওয়া হয়। এরপর পাঁচ দফায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রায় ৫১ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget