এক্সপ্লোর

Molestation in Train : রাতের ট্রেনে মত্ত অবস্থায় তরুণীর শ্লীলতাহানির চেষ্টা জওয়ানের! অভিযুক্ত গ্রেফতার

রাতের ট্রেনে তরুণীর শ্লীলতাহানির চেষ্টা! একই কামরায় থাকা, এক SSB জওয়ান, মত্ত অবস্থায় অভব্য আচরণ করেন বলে অভিযোগ। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে GRP।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : চলন্ত ট্রেনে মত্ত অবস্থায় তরুণীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ (Molestation Allegation)। গ্রেফতার এক SSB জওয়ান। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ঘটনা। 

কী জানাচ্ছেন অভিযোগকারিণী

অভিযোগকারিণীর দাবি, সোমবার রাতে হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেসে (Howrah-Kalka Netaji Express) চেপে, হাওড়া থেকে দুর্গাপুর আসছিলেন তিনি। তরুণীর দাবি, ট্রেনের ওই কামরাতেই ছিলেন SSB’র কয়েকজন জওয়ান। অভিযোগ, ট্রেন থেকে নামার সময়, হঠাত্‍ই তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ধীরেন্দ্র মিশ্র নামে এক SSB জওয়ান। অভিযুক্ত মত্ত অবস্থায় ছিল বলে দাবি। অভিযোগকারিণী বলেছেন, 'আমি যখন নামতে যাচ্ছি, তখন জড়িয়ে ধরে। চিত্‍কার করি। ভয়ে বাথরুমে ঢুকে যায়।'

পুলিশ অভিযোগ, গ্রেফতার

দুর্গাপুর স্টেশনে নেমে, GRP-তে জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগের প্রেক্ষিতে ওই SSB জওয়ানকে গ্রেফতার করে অন্ডালের GRP। রেল পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার আসানসোল আদালতে তোলে।

সোমবার রাতে দুর্গাপুর স্টেশনের এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।

আরও পড়ুন- 'দিদি কিছু বলতে চাই' পোস্টার, আসানসোলে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক অধ্যাপকের বিরুদ্ধে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ ওই বিভাগেরই এক ছাত্রীর। ছাত্রীর অভিযোগ, গবেষণাপত্র নিয়ে আলোচনার অছিলায় শনিবার দুপুরে কোয়ার্টারে ডেকে ধর্ষণের চেষ্টা করেন ওই অধ্যাপক। সেখান থেকে কোনও রকমে পালিয়ে নিজের সম্ভ্রম বাঁচান তিনি, বলে দাবি অভিযোগকারিণীর। তবে এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত অধ্যাপকের।  

তার কিছুদিন আগে শিশুকন্যাকে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ (Rape) করে খুন (Murder) করার অভিযোগে এক যুবককে মৃত্যুদণ্ড দিল আদালত। যদিও অভিযুক্তের বাবা আদালতের সাজা ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন এদিন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)।

সেরা শিরোনাম

Nandigram By Election: নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপিই জিতবে, দাবি তৃণমূল নেতার
নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপিই জিতবে, দাবি তৃণমূল নেতার
West Bengal Live Blog: খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
Purna Das Baul: জমি দখল করে রেখেছেন অনুব্রত মণ্ডল! অভিযোগ জানাতে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ পূর্ণদাস বাউল
জমি দখল করে রেখেছেন অনুব্রত মণ্ডল! অভিযোগ জানাতে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ পূর্ণদাস বাউল
West Bengal: 'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা
'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে CPM-এর পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ | ABP Ananda LIVE
Delhi News | কলকাতায় ভগ্নদশায় থাকা হস্টেলগুলো নিয়ে আতঙ্কে আবাসিকরা | ABP Ananda LIVE
Food Safety |
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ২ | বাঙালিকে 'ভণ্ড' বলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ১ | খাবারে 'বিষ'! ৪০ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget