এক্সপ্লোর

Moloy Ghatak: খোদ রাজ্যের আইনমন্ত্রীর বাড়ি-অফিসে দুষ্কৃতী হামলা ! আতঙ্কে পরিবার

Asansol News: একতলায় অফিস, দোতলায় সপরিবারে থাকেন মলয় ঘটক। মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গ সফরে থাকায় এদিন বাড়িতে ছিলেন না তিনি। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল : আসানসোলে আইনমন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak) বাড়ি-অফিসে দুষ্কৃতী হামলা ! একতলার অফিসে ভাঙচুর চালানো হয়। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে, আপকার গার্ডেনের মতো অভিজাত এলাকায় মলয় ঘটকের বাড়ি। ২৪ ঘণ্টা যাঁর বাড়ির বাইরে মোতায়েন থাকে নিরাপত্তারক্ষী। সেখানে এই ঘটনা ঘটল কী করে ? উঠছে প্রশ্ন। কেন এই যুবক হামলা চালালেন আইনমন্ত্রীর বাড়িতে ? তাঁকে আটক করে উত্তর খুঁজছে পুলিশ।

লন্ডভন্ড ঘর, ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে অফিসের টেবিলের কাচ, আসানসোলের আপকার গার্ডেন এলাকায় আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি-অফিসে দুষ্কৃতী হামলা ! একতলায় অফিস, দোতলায় সপরিবারে থাকেন মলয় ঘটক। মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গ সফরে থাকায় এদিন বাড়িতে ছিলেন না তিনি। 

বুধবার ঘড়িতে তখন বিকেল ৪ টে ৪৫ মিনিট। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এক যুবক ঢুকে পড়ে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। একতলার অফিসে ভাঙচুর করে। 

এ প্রসঙ্গে আইনমন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক বলেন, 'নেমে এসে দেখছি তো এখানে সব ভাঙাচোরা অবস্থা। আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে। এবার সে কী উদ্দেশ্য নিয়ে এসেছিল, আর হাতে এত বিশাল একটা ইটের থান। বেশ বড়। ভাঙা টুকরোও নয়। এসে ওই টেবিলে ওই সমস্ত ভাঙচুর করেছে। সিকিউরিটি ছিলেন। ভয় তো পেয়েই গেছি।' 

অভিযুক্তকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। খরব দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। পৌঁছন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল। এদিনের ঘটনায় প্রশ্ন উঠছে, রাজ্যের হেভিওয়েট মন্ত্রী..., যাঁর বাড়ির বাইরে ২৪ ঘণ্টা মোতায়েন থাকে নিরাপত্তারক্ষী..., আপকার গার্ডেনের মতো অভিজাত এলাকায় বাড়ি..., আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পুলিশ ফাঁড়ি থেকে যার দূরত্ব মাত্র ২০০ মিটার। সেখানে,  কীভাবে এই ঘটনা ঘটল ? ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলছেন, 'বিকেল ৪ টে ৪৫ মিনিট নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে যায়। ঢুকে ওঁর বাইরে যে রুম আছে সেই রুমের টেবিলের উপর একটা ইট মারে। কাঁচটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে আটক করেছি। ওকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী কী আছে দেখছি। ' 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর নাম ভিকি কেওড়া। তিনি আসানসোলের কুমারপুরের বাসিন্দা। কিন্তু, তিনি কেন এই হামলা চালালেন আইনমন্ত্রীর বাড়িতে ? উত্তর খুঁজছে পুলিশ।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget