এক্সপ্লোর

Paschim Medinipur: মুখ্যমন্ত্রীর দফতরেও জমি দখলের অভিযোগ, সুরাহা না পেয়ে আদালতের দ্বারস্থ কৃষক

Paschim Medinipur Update: এবার ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। বিতর্কিত জমিটির ওপর আপাতত ১৪৪ ধারা জারি করেছে আদালত।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: ফের জমি দখলের অভিযোগ। আবার কাঠগড়ায় তৃণমূল নেতা। এবার ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশপুর। বিতর্কিত জমিটির ওপর আপাতত ১৪৪ ধারা জারি করেছে আদালত।

কত বড় জমি:
বিতর্কিত জমির মোট আয়তন প্রায় সাড়ে ৪ বিঘা। ওই জমিতে চাষ করেই জীবিকানির্বাহ করেন চাষি। সেই জমি-ই দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জমি দখল নিয়ে এমনই অভিযোগ এক কৃষকের। 

কী অভিযোগ:
কেশপুরের শোলডিহা গ্রামের বাসিন্দা পিকলু রায় নামে এক কৃষকের অভিযোগ, তাঁর প্রায় সাড়ে ৪ বিঘা জমি, জোর করে দখল করে নেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি। এরপর এলাকার তৃণমূল নেতারা এই জমি বিক্রির চেষ্টা করেন। এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। চাষির দাবি, ভবানীভবন থেকে মুখ্যমন্ত্রীর দফতর, সব জায়গায় চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। শেষ পর্যন্ত দ্বারস্থ হয়েছেন আদালতের। পিকলু রায় জানান, থানায় অভিযোগ জানিয়েছিলেন। ভবানীভবনের কন্ট্রোল রুমে ফোন করে জানিয়েছিলেন। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও, অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। 

বিষয়টি জানেন না বলে দাবি এলাকার তৃণমূল নেতার। শোলডিহার তৃণমূলের অঞ্চল সভাপতি নারায়ণ মন্ডল বলেন, 'তিনি এই বিষয় সম্বন্ধে জানেন না। তবে গ্রামের মানুষের কাছ থেকে শুনেছেন পিকলু রায় দের জমি জায়গা নিয়ে পারিবারিক সমস্যা রয়েছে।'

গোটা ঘটনায় আক্রমণ শানিয়েছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য সহ-সভাপতি সমিতকুমার দাস বলেন, 'শুধু কেশপুর না, কিছু কিছু এলাকায় দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত করেছে তৃণমূল। সেখানে পুলিশের সাহস নেই কিছু করার। সাধারণ মানুষকে অসহায়ভাবেই দুষ্কৃতীদের তোলা দিতে হচ্ছে।'
পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি বলেন, 'এটা হাস্যকর অভিযোগ, বর্গা জমি রেজিস্ট্রি হয় না। তাই জোর করে বিক্রি করার প্রশ্নই আসে না।'

আনন্দপুর থানার ওসি জানিয়েছেন, এ সংক্রান্ত অভিযোগের কথা তাঁর মনে নেই। অভিযোগ দায়ের হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। বিতর্কিত জমিটির ওপর আপাতত ১৪৪ ধারা জারি করেছে মেদিনীপুর জেলা ও দায়রা আদালত। 

আরও পড়ুন: চিতাবাঘের ভয়ে সিঁটিয়ে গ্রাম, নিষ্ক্রিয় বনদফতর, অভিযোগ বাসিন্দাদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
News Live: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
Governor RN Ravi:
"জিতলে সমস্যা নেই, হারলেই বলা হচ্ছে ভোট চুরি..", মন্তব্য রাজ্যপালের
Bengal Cabinet Expansion: সোমবারই ৩৫ জন মন্ত্রীকে নিয়ে গঠিত হচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, মন্ত্রী হতে পারেন কারা?
সোমবারই ৩৫ জন মন্ত্রীকে নিয়ে গঠিত হচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, মন্ত্রী হতে পারেন কারা?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget