এক্সপ্লোর

Dilip Ghosh Bungalow Gheraoed : মণিপুরকাণ্ডের প্রতিবাদে খড়গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও, গেট ভেঙে ঢুকে বিক্ষোভ !

Manipur Violence : মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো এবং পাশবিক অত্য়াচারের ভিডিও ভাইরাল হতেই সারা দেশে সমালোচনার ঝড় উঠেছে...

খড়গপুর : মণিপুরকাণ্ডে (Manipur Violence) খড়গপুরে (Kharagpur) বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাংলো ঘেরাও। জাকাত মাঝি পারগানা মহলের তরফে দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ দেখানো হয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি, গেট ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ চালানো হয়। 

এক আন্দোলনকারী বলেন, 'গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় মণিপুরের ঘটনায় যে নৃশংস ভিডিও দেখা যাচ্ছে, তা বলার মত নয়। আদিবাসী নারীদের যেভাবে নগ্ন অবস্থায় হাঁটানো হয়েছে, যেভাবে তাদের উপর পাশবিক অত্যাচার করা হয়েছে, একজনকে ধর্ষণ করা হয়েছে। যিনি ধর্ষিতা তাঁর বাবা এবং ভাইকে পিটিয়ে মারা হয়েছে। এরকম জঘন্য ঘটনার পরেও, ওখানকার প্রশাসন, মণিপুরের বিজেপি-শাসিত রাজ্যে প্রশাসন এখনও পর্যন্ত দোষীদের শনাক্ত করে তাদের শাস্তিপ্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি। এই ঘটনা গোটা দেশজুড়ে এক ধরনের নিন্দা-বার্তা। কয়েকদিন আগেই দেখা গেছে, মধ্যপ্রদেশে বিজেপি-শাসিত রাজ্যে এক আদিবাসী যুবকের মুখে এক বিজেপি নেতা প্রস্রাব করছেন। বারেবারে আদিবাসীদের উপর এই নারকীয় অত্যাচার, বারেবারে আদিবাসীদের হত্যা করা হচ্ছে, আদিবাসী নারীদের ধর্ষণ করা হচ্ছে, আদিবাসীদের যতরকমভাবে নিপীড়ন করা যায়, তার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে বিজেপি শাসিত রাজ্যে। তারই প্রতিবাদ। আমরা সাংসদ দিলীপ ঘোষকে জানিয়েছিলাম, তাঁর বাসভবনে শান্তিপূর্ণ জমায়েত করব।'

প্রসঙ্গত, মাস তিনেক ধরে হিংসায় বিধ্বস্ত মণিপুর। সম্প্রতি সেখানে গণধর্ষণের পর দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে গোটা দেশ হয়েছে তোলপাড়। ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে সে-রাজ্যের পুলিশ - প্রশাসন। ঘটনার আড়াই মাস পর গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। ভিডিও দেখেই শনাক্ত করা হয় তাকে। পুলিশের দাবি, চলতি বছরের ৪ মে মণিপুরের থৌবল জেলায় এই ঘটনা ঘটে। ভিডিয়োয় অভিযুক্তদের দেখা গেলেও, এতদিন কেন সক্রিয় হয়নি পুলিশ ? সারা দেশ জুড়ে এখন সবথেকে জোরালো এই প্রশ্নটাই। মণিপুরের ঘটনায় কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। চরম অসন্তোষপ্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সরকার ব্যবস্থা না নিলে, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হবে বলে সেদিনই হুঁশিয়ারি দেয় সর্বোচ্চ আদালত। এরপর বাদল অধিবেশন শুরুর দিনে ওই ঘটনা নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন।

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget