এক্সপ্লোর

Paschim Medinipur News: চন্দ্রকোনায় প্রৌঢ়়কে ধাক্কা মেরে উধাও পুলিশের গাড়ি! অভিযোগ স্থানীয়দের

Paschim Medinipur News: স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত গতিতে চন্দ্রকোনা থেকে ঘাটালের দিকে যাচ্ছিল পুলিশের গাড়িটি। দ্রুত গতিতে এসে গাড়িটি ধাক্কা মারে ষাট ছুঁইছুঁই এক ব্যক্তির মোটর সাইকেলে।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur News): বার বার সতর্কতা সত্ত্বেও পথ দুর্ঘটনা (Road Accident) বেড়েই চলেছে। চন্দ্রকোনায় (Chandrakona) এ বার মোটর সাইকেল সমেত প্রাক্তন সেনাকর্মীকে (Indian Army) চাপা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের গাড়ির (Police Car) বিরুদ্ধেই। শুধু তাই নয়, দুর্ঘটনার পর স্থানীয়রা জড়ো হলেও, আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা না করেই পুলিশের গাড়ি ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ। সেই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় রাজ্য সড়কে।

বৃহস্পতিবার বিকেলে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কে, ভৈরবপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত গতিতে চন্দ্রকোনা থেকে ঘাটালের দিকে যাচ্ছিল পুলিশের গাড়িটি। দ্রুত গতিতে এসে গাড়িটি ধাক্কা মারে ষাট ছুঁইছুঁই এক ব্যক্তির মোটর সাইকেলে। তাতে মোটর সাইকেল নিয়ে পড়ে যান বাবলু। আচমকা এই ঘটনায় শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি ওই প্রৌঢ়কে তুলতে ছুটে আসেন স্থানীয়রা। কথা বলে জানা যায়, তাঁর নাম বাবলু ভূঞ্জা। খেজুরডাঙার বাসিন্দা তিনি।

কিন্তু এর পরেই তুমুল ঝামেলা বেঁধে যায় বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, আহতকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে, গাড়িটি কোন দিকে, কী ভাবে এসে ধাক্কা মারল, তা নিয়ে ব্যাস্ত হয়ে ওঠে ভিড়। অথচ প্রৌঢ়কে ধাক্কা মেরে তত ক্ষণে ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছে পুলিশের গাড়ি।

আরও পড়ুন: Purba Bardhaman News: নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরে ধাক্কা বাইকের, মঙ্গলকোটে গতির বলি ৩

সেই পরিস্থিতি ক্রমশ তেতে ওঠে। তীব্র উত্তেজনা দেখা দেয়। তাতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পড়ে পুলিশই এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর পর স্থানীয়দের উদ্যোগেই শেষমেশ প্রৌঢ়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

গোটা ঘটনায় পুলিশের গাড়ির দিকেই আঙুল তুলছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুলিশ অমানবিক আচরণ করেছে। ধাক্কা মেরে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে। আহত ব্যক্তি চিকিৎসা পেলেন কি না, তা-ও দেখার গরজ দেখায়নি।

যদিও দুর্ঘটনার দায় অস্বীকার করেছে চন্দ্রকোনা পুলিশ। তাদের দাবি, চন্দ্রকোনা থানার পুলিশের গাড়ি এই ঘটনা ঘটায়নি। বিষয়টি খতিয়ে দেখছে তারা। আহত প্রৌঢ়কে টিকিৎসাধীন রয়েছেন। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget