এক্সপ্লোর

Chandrakona News: সামনে থেকে দেখতে জঙ্গলে প্রবেশ, হাতির পালের সামনে পড়ে ভয়ঙ্কর অবস্থা

Paschim Medinipur News: এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

সোমনাথ দাস, চন্দ্রকোনা: হাতি দেখতে জঙ্গলে প্রবেশ করেছিলেন। কিন্তু হাতির পালের সামনে পড়ে ভয়ঙ্কর অবস্থা হল। চন্দ্রকোনায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। পরিস্থিতি গুরুতর তাঁর। কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই মুহূর্তে হাসপাতালেই রয়েছেন। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। (Chandrakona News)

সন্ধেয় ধামকুড়িয়া জঙ্গলে প্রবেশ করাতেই বিপদ নেমে এল

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এই ঘটনা ঘটেছে। সেখানকার ধামকুড়িয়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তি। তাঁর নাম প্রদীপ ঘোষ, বয়স ৪৮ বছর। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধেয় এই ঘটনা ঘটেয ধামকুড়িয়া জঙ্গলে হাতি দেখতে ঢোকেন ওই ব্যক্তি। কিন্তু জঙ্গলে হাতির পালের সামনে পড়ে যান তিনি, তাতেই গুরুতর জখম হয়েছেন। (Paschim Medinipur News)

বন দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার ভোরে ২৩-২৪টি হাতির একটি দল ধামকুড়িয়ার জঙ্গলে প্রবেশ করে। এর পর সোমবার সন্ধের দিকে এলাকার কয়েক জন ব্যক্তির সঙ্গে হাতি দেখতে জঙ্গলে প্রবেশ করেন প্রদীপ। হাতি দেখার ইচ্ছেয় জঙ্গলের একেবারে গভীরে পৌঁছে যান তাঁরা। সেই সময়ই বিপদ ঘটে। একেবারে হাতির পালের সামনে পড়ে যান তিনিয

আরও পড়ুন: Patharpratima Tiger Roaming Around: ইতিউতি পায়ের ছাপ, পুকুরে নেমে জলপান, চার মাস ধরে বাঘের আতঙ্ক পাথরপ্রতিমায়

স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গভীর জঙ্গলে আচমকাই হাতির পালের সামনে পড়ে যায় ওই দল। বাকিরা পালিয়ে গেলেও, তিনি আটকে যান। একটু ধাতস্থ হয়ে বাকিরা যখন ফিরে আসেন, তত ক্ষণে হাতির দল চলে গিয়েছে।। কিন্তু গুরুতর জখম অবস্থায় প্রদীপকে জঙ্গলে পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরকে। 

জখম ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে তিনি

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চন্দ্রকোনা রেঞ্জের রেঞ্জার তমাল মুখোপাধ্যায় এবং অন্য বনাধিকারীরা। চন্দ্রকোনা থানার পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে। এর পর গুরুতর জখম অবস্থায় প্রদীপকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মেদিনীপুর কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। প্রদীপের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সন্ধেবেলা কেন জঙ্গলে ঢুকতে গেলেন ওই ব্যক্তি, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget