এক্সপ্লোর

Patharpratima Tiger Roaming Around: ইতিউতি পায়ের ছাপ, পুকুরে নেমে জলপান, চার মাস ধরে বাঘের আতঙ্ক পাথরপ্রতিমায়

South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বাঘের আতঙ্ক।

গৌতম মণ্ডল, পাথরপ্রতিমা: একদিন বা দু'দিন নয়, দীর্ঘ চার মাস ধরে বাঘের আতঙ্ক। ভয়ে সিঁটিয়ে রয়েছেন পাথরপ্রতিমার বাসিন্দারা। কিন্তু তন্নতন্ন করে খুঁজেও হদিশ মেলেনি ডোরাকাটার। সাধারণ মানুষের নিরাপত্তায় তাই পদক্ষেপ করল বন দফতর। পুলিশ এবং স্থানীয়দের সঙ্গে দিনভর তল্লাশি চলল জঙ্গলে। বাঘের খোঁজ পেতে বসানো হল ট্র্যাপ ক্যামেরা। জাল দিয়ে জঙ্গল ঘিরে ফেলার কথাও জানানো হল। (Patharpratima Tiger Roaming Around)

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বাঘের আতঙ্ক। সেখানকার উপেন্দ্রনগরের বাসিন্দারা জানিয়েছেন, বাঘের ভয়ে গত চার মাস ধরে কাবু তাঁরা। নদীর বাঁধ এবং চাষের জমিতে একাধিক বার বাঘের টাটকা পায়ের ছাপের দর্শন পাওয়া গিয়েছে। শুধু তাই নয় সামনে থেকে বাঘকে চাক্ষুষও করেছেন কেউ কেউ, দাবি স্থানীয়দের। (South 24 Parganas News)

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লোকালয়ে ঢুকে মানুষের ব্যবহৃত পুকুরে নেমে জলও খেতে দেখা গিয়েছে বাঘকে। কিন্তু ওই পর্যন্তই। কোথা দিয়ে বাঘের আগমন ঘটে, কোথা দিয়ে পালায়, তা জানা যায়নি। অনেক খোঁজাখুঁজি করলেও হদিশ পাওয়া যায়নি তার। তাই কখন, কী ঘটে যায়, সেই ভেবে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। 

আরও পড়ুন: Howrah Panchla Protest : শাহজাহানের পর খলিল! এবার লাঠি হাতে তৃণমূলের বিরুদ্ধে পথে পাঁচলার মহিলারা

এমন পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরনোর সাহস পাচ্ছেন না অনেকেই। জীবন-জীবিকাও সঙ্কটে। তাতেই স্থানীয় পঞ্চায়েতের তরফে বন দফতর-সহ রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চিঠি দেওয়া হয়। অবিলম্বে বাঘের আতঙ্ক দূর করতে জানানো হয়েছিল আবেদন। সেই দাবি মেনেই চলতি সপ্তাহে উপেন্দ্রনগর গ্রাম লাগোয়া জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়, যাতে বাঘের গতিবিধি ধরা পড়ে।

তার পরেও যদিও নিশ্চিন্ত হতে পারছিলেন না গ্রামবাসীরা।সেই পরিস্থিতিতে সোমবার বন দফতরের রামগঙ্গা রেঞ্জ, গোবর্ধনপুর উপকূল থানা এবং গ্রামবাসীরা সম্মিলিত ভাবে বাঘএর খোঁজে তল্লাশি চালান। বাঁশ, লাঠি নিয়ে জঙ্গলে ঢুকে তল্লাশি চলে। কিন্তু দিনভর জঙ্গল চষে ফেললেও, বাঘের দেখা মেলেনি। তবে বন দফতরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, গ্রাম লাগোয়া জঙ্গল নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হবে। নতুন করে বাঘের পায়ের ছাপ চোখে পড়লে, বনকর্মীরা পৌঁছে যাবেন। তবে চার মাসে যখন কিছু হয়নি, আদৌ কী সুরাহা হবে, সেই নিয়ে সন্দিহান স্থানীয়রা। আতঙ্ক কাটছে না তাঁদের।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget