এক্সপ্লোর

Paschim Medinipur News: বিজেপির অফিস থেকেই সিলিন্ডার বিলি! বেনিয়মের অভিযোগ তৃণমূলের

Paschim Medinipur Update: কেন্দ্রীয় প্রকল্পের কাজ একটি রাজনৈতিক দলের অফিস থেকে কেন হচ্ছে, সেই প্রশ্ন তুলে সরব রাজ্যের শাসক দল। পাল্টা বিজেপির দাবি, সাধারণ বাসিন্দাদের সাহায্য করতেই এমনটি করা হচ্ছে।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বিজেপির অফিস থেকে উজ্জ্বলা প্রকল্পের গ্যাল সিলিন্ডার বিতরণের অভিযোগ উঠল। পশ্চিম মেদিনীপুরের বেলদার ঘটনা। অভিযোগ ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় প্রকল্পের কাজ একটি রাজনৈতিক দলের অফিস থেকে কেন হচ্ছে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল। পাল্টা বিজেপির দাবি, সাধারণ বাসিন্দাদের সাহায্য করতেই এমনটি করা হচ্ছে।   

কোথায় এমন ঘটনা:
পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলি গ্রাম। সেখানকার বিজেপি (BJP) অফিসের মধ্যে সাজানো হয়েছে গ্যাল সিলিন্ডার, রয়েছে ওভেনও। অভিযোগ সেখান থেকেই উজ্জ্বলা (Ujjawala) প্রকল্পে গ্যাসের সিলিন্ডার বিলি করা হচ্ছে। সাধারণ নাগরিকদের হাতে নতুন ওভেন ও গ্যাস সিলিন্ডার তুলে দিচ্ছেন স্থানীয় বিজেপি নেতারা। বিজেপির নারায়ণগড় মধ্য মণ্ডলের পার্টি অফিস থেকে দেওয়া হচ্ছে উজ্জ্বলা সংযোগ। যা নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল (TMC)। বিজেপি কীভাবে এমন কাজ করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। তৃণমূল বিধায়ক বলেন, 'এটা সম্পূর্ণ বেআইনি। বিজেপি এটা করতে পারে না, বিজেপি ডিলারদের ধমকে চমকে এসব করছে। এটা একেবারে বেআইনি, উপভোক্তারা দোকান থেকেই সংযোগ পান।'

কী এই প্রকল্প:
আর্থিকাভাবে পিছিয়ে থাকা অংশের বাসিন্দাদের জন্য বছর কয়েক আগে উজ্জ্বলা প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বিনামূল্যে সংযোগ দেওয়া হয় গ্যাসের। 

আরও অভিযোগ:
এখানে অভিযোগ উঠেছে, নতুন সংযোগ পেতে উপভোক্তাদের টাকা দিতে হচ্ছে। বিষয়টি প্রকারান্তরে স্বীকার করেছেন এক গ্রাহক। প্রকল্পের এক গ্রাহক প্রতিমা মাইতি বলেন, 'খুশি মনে যে যেরকম করে দিয়েছেন। আমি কোনও টাকা দিইনি। দোকানে এলে চা খাইয়ে দেব।'

উজ্জ্বলার সংযোগ নিয়ে বিতর্ক দানা বাধতেই পাল্টা জবাব দিয়েছে পদ্ম শিবির। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, 'গ্রামের মহিলারা জানেন না কোথায় কীভাবে এই গ্যাস সংযোগ পাওয়া যাবে, তাই তাদের সাহায্যে এটি করা হচ্ছে, সংস্থা তাদের খরচ বহনের জন্য ৩৫০ টাকা করে নিচ্ছে, বিজেপি কোনও টাকা নিচ্ছে না।

প্রশাসনের বক্তব্য়:
বিষয়টি নিয়ে নারায়ণগড়ের বিডিও (BDO) জানিয়েছেন, পার্টি অফিস থেকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে, এরকম কোনও অভিযোগ আসেনি। এনিয়ে অভিযোগ পেলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

আগেও একই অভিযোগ:
গত বছরের ডিসেম্বরেও বিজেপির অফিস থেকে উজ্জ্বলার সংযোগ দেওয়া হয়েছিল। সেবার দুর্গাপুরে দলীয় অফিস থেকে গ্যাস সিলিন্ডার বিলি করেছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

আরও পড়ুন: হরিনাম সংকীর্তনে জুয়ার ঠেক! চরমে অশান্তি, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget