এক্সপ্লোর

Paschim Medinipur News: জঙ্গলে মহুল সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু মহিলার

Elephant attack: তিন প্রতিবেশীকে নিয়ে জঙ্গল থেকে মহুল সংগ্রহ করতে গিয়েছিলেন ডুমুরকোটা গ্রামের বাসিন্দা রায়মণি কিস্কু। আচমকাই দাঁতালের সামনে পড়ে যান বছর পঞ্চাশের ওই মহিলা।

অলোক সাঁতরা, ডুমুরকোটা: গভীর জঙ্গলে (Forest) মহুল সংগ্রহ করতে গিয়ে হাতির (Elephant) হানায় মৃত্যু হল এক মহিলার। আজ সকালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর (Medinipur) সদর ব্লকের ডুমুরকোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তিন প্রতিবেশীকে নিয়ে জঙ্গল থেকে মহুল সংগ্রহ করতে গিয়েছিলেন ডুমুরকোটা গ্রামের বাসিন্দা রায়মণি কিস্কু। আচমকাই দাঁতালের সামনে পড়ে যান বছর পঞ্চাশের ওই মহিলা। হাতিটি তাঁকে শুঁড়ে জড়িয়ে আছাড় মেরে পা দিয়ে পিষে দেয়। মহিলার সঙ্গীরা পালিয়ে বাঁচেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের (Forest Department) কর্মীরা।

জঙ্গলে হাতির হানা

মেদিনীপুর সদর ব্লক সহ পাশাপাশি জঙ্গলে এই মুহূর্তে মহুল ফল সবচেয়ে বেশি সংগৃহীত হয়। জঙ্গলমহলের বাসিন্দারা সেই মহুল সংগ্রহ করতে হুড়োহুড়ি শুরু করেছেন বিভিন্ন জঙ্গলে। কারণ, নেশার বস্তু তৈরি করতে এই মহুল কাজে লাগে। তা চড়া দামে বিক্রি করা যায়। আজ ভোরে ডুমুরকোটা গ্রামের কয়েকজন বাসিন্দা জঙ্গলের গভীরে গিয়েছিলেন রাতে গাছ থেকে পড়া সেই মহুল কুড়োতে। ডুমুরকোটা গ্রাম থেকে এমন চারজন বাসিন্দা গিয়েছিলেন। হঠাৎই মহুলের গন্ধে আকৃষ্ট হয়ে তাঁদের পিছনে হাজির হয়ে যায় একটি দাঁতাল হাতি। মহুল কুড়োতে ব্যস্ত লোকজনের মধ্যে তিনজন হাতির আগমনের বিষয়টি বুঝতে পেরে পালিয়ে গেলেও, রায়মণি কিস্কু পালাতে পারেননি। হাতিটি তাঁকে সবার সামনেই তুলে আছড়ে পা দিয়ে পিষ্ট করে ছিন্নভিন্ন করে দেয়।

দুর্গাপুরেও হাতির তাণ্ডব

এদিকে, দুর্গাপুরের (Durgapur) অঙ্গদপুর শিল্পতালুকের মায়াবাজারে হাতির তাণ্ডব। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ দামোদর পেরিয়ে মায়াবাজারে ঢুকে পড়ে একটি হাতি। বেশ কয়েকঘণ্টা এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ (Cops) ও বন দফতরের কর্মীরা। ব্যারাজের জল কম থাকায় তা পার করিয়ে হাতিটিকে বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গলে পাঠানোর চেষ্টা শুরু হয়।

আরও পড়ুন রাসায়নিক সার খেয়ে মৃত্যু? লাউ ক্ষেত থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির দেহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Supply News: আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
Suvendu Adhikari: 'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Trinamool: কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
West Bengal LIVE News:অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget