এক্সপ্লোর

Narayangarh : খোদ তৃণমূলের প্রধানের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ বিদ্যুৎ দফতরের !

Electricity Theft : ঘটনার জেরে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে

অমিত জানা, নারায়ণগড় (পশ্চিম মেদিনীপুর) : খোদ প্রধানের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির (Electricity Theft) অভিযোগ ! তৃণমূলের প্রধানের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে এফআইআরও (FIR) দায়ের হয়েছে থানায়। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) নারায়ণগড় (Narayangarh) ব্লকের ১ নম্বর মকরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগেন্দ্রনাথ দোলাইয়ের বিরুদ্ধে নারায়ণগড় থানায় অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ দফতর। ঘটনার জেরে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

সূত্রের খবর, প্রধান যোগেন্দ্রনাথ দোলাইয়ের একটি মিনি ডিপ-টিউবওয়েল রয়েছে। চাষের কাজের জন্য তা বিদ্যুৎ চুরি করে চালানো হচ্ছে বলে অভিযোগ পান বিদ্যুৎ দফতরের কর্মীরা। সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে বিদ্যুৎ দফতরের কর্মীরা দেখেন, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করা রয়েছে। বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুতের তার, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, তার খুলে সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করেন তাঁরা। এরপর নারায়ণগড় থানায় প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

যদিও এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন প্রধান। মকরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগেন্দ্রনাথ দোলাই বলেন,"আমার এই ধরনের অভিযোগ জানা নেই। আমি গ্রাম পঞ্চায়েতের কাজে ব্যস্ত থাকায় আমার মিনি ডিপটিউবওয়েলটি দীর্ঘদিন ধরে একজনকে চুক্তিতে দিয়ে দিয়েছি। বিরোধীদের কাজ বিরোধিতা করা।"

বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌরীশংকর অধিকারী বলেন, তৃণমূলের দলটাই চোরেদের, কাটমানিখোর লুটেরা দল। এটাই এদের স্বভাব। মহাসচিব থেকে মন্ত্রীরা জেলে চুরির দায়ে। এরা তো বাদ যাবে না! কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই চুরির স্বভাব ছাড়তে পারছে না। এই অভিযোগ বিদ্যুৎ দফতর করছে, কোনও বিরোধী কেউ করছে না। প্রশাসন সোজা করলে পুরো তৃণমূল দলটাই জেলে চলে যাবে।

এপ্রসঙ্গে বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ম্যানেজার গৌতম রায় বলেন, বিদ্যুৎ চুরির অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়। এর পাশাপাশি বিভিন্ন সময়ে আমাদের অভিযান চলে। তার ভিত্তিতে এফআইআর করা হয়। এক্ষেত্রেও রেড করার সময়ই তা পাওয়া যায়। আইনি প্রক্রিয়া অনুযায়ী কাজ হবে। 

প্রসঙ্গত, প্রায়ই বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চুরির মতো ঘটনা ঘটে। গত বছর বিদ্য়ুৎ চুরির (Electricity Theft) প্রতিবাদ জানানোয় আক্রান্ত হন এক যুবক। তাঁকে গুলি করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। তাতে সুবিধা করতে না পেরে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়।

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) নারকেলডাঙার (Narkeldanga News) সেকেন্ড লেনের কসাই বস্তি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা নাগাদ মেরে মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয় এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াসিমের। অভিযুক্ত এলাকারই যুবক মহম্মদ শাহিদ। 

আরও পড়ুন ; বিদ্যুৎ চুরি নিয়ে নালিশ CESC-র কাছে, নারকেলডাঙায় হামলা প্রতিবাদী যুবকের উপর, প্রাণের বাঁচলেন অল্পের জন্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget