এক্সপ্লোর

Ghatal News: পানীয় জলের জন্য মাসিক টাকা তোলা হচ্ছে ঘাটালে, পুরসভার বিরুদ্ধে পোস্টার এলাকায়

Paschim Medinipur News: অভিযোগ, পানীয় জল সরবরাহের জন্য মাসে বাড়ি পিছু ৫০ টাকা কর আদায় করছে পুরসভা।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার (Ghatal Municipal Corporation) বিরুদ্ধে জলকর (Drinking Water Tax) নেওয়া-সহ একাধিক দুর্নীতির অভিযোগে পোস্টারে ছয়লাপ এলাকা (Ghatal News)। পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠল শাসকদলের বিরুদ্ধে। বেআইনিভাবে জলকর নেওয়া হচ্ছে বলে দাবি করেছে বিজেপি। জলকর নয়, রক্ষণাবেক্ষণের জন্য টাকা নেওয়া হয়, প্রতিক্রিয়া পুর চেয়ারম্যানের (Paschim Medinipur News)।

অভিযোগ, পানীয় জল সরবরাহের জন্য মাসে বাড়ি পিছু ৫০ টাকা কর আদায় করছে পুরসভা

অভিযোগ, পানীয় জল সরবরাহের জন্য মাসে বাড়ি পিছু ৫০ টাকা কর আদায় করছে পুরসভা। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার বিরুদ্ধে জলকর আদায়-সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পথে নামল বিজেপি। পোস্টারে ছয়লাপ করে দেওয়া হল এলাকা।

ঘাটাল পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড স্থানীয় বাসিন্দা সুরেন্দ্র সাতিক বলেন, "লাইন টানছে জল নিচ্ছে ফ্রি-তে অনেক জায়গায় শুনেছি...৬ মাস ছাড়া না হলে বছরে টাকা দিতে হচ্ছে...৫০ টাকা করে।"

আরও পড়ুন: Swami Vivekananda Birth Anniversary: ‘এই নরেনই সেই নরেন’, বিবেকানন্দের জন্মদিনে মোদি-বন্দনায় মগ্ন রইলেন বিজেপি নেতৃত্ব

সম্প্রতি শিলাবতী নদীর পাড়ে রাস্তা তৈরির কাজে নেমেছে পুরসভা। জলকর আদায়ের অভিযোগের পাশাপাশি, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগেও সরব হয়েছে বিজেপি।

ঘাটালের বিজেপি নেত্রী কবিতা মুখোপাধ্যায় বলেন, "মাননীয়া জলকরে ছাড় দিয়েছেন...অন্য পুরসভাতেও জলকর নেওয়া হচ্ছে না...রাস্তা তৈরিতেও গাফিলতি...এলাকার মানুষ জানতে চায় কাজটা কেমন হবে।"

জলকর নেওয়ার অভিযোগ যদিও উড়িয়ে দিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভা

জলকর নেওয়ার অভিযোগ যদিও উড়িয়ে দিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভা। ঘাটাল পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা তুহিনকান্তি বেরা বলেন, "জলের কর নিই না...যে জলটা দিই তার মেনটেন্যান্সের জন্য মাসে ৫০ টাকা নিই...কোনও কর বলে উল্লেখ করা নেই...জলটা ফ্রি অফ কস্টে দিই।"

ঘাটাল পুরসভা এলাকার তৃণমূল নেতা উদয়শঙ্কর সিংহ রায় বলেন, "পরিষেবা হিসেবে ৫০ টাকা করে জলের করে নেওয়া হয়। পুরসভায় যে রাস্তার কাজের দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি, যদি প্রমাণ করে দিতে পারে, তাহলে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করবেন।"  বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বলেও গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেন তিনি। পুরসভা এবং তৃণমূল নেতৃত্ব অস্বীকার করলেও, জলকর আদায়ের অভিযোগ ঘিরে ঘাটাল শহরে তুঙ্গে উঠেছে তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget