এক্সপ্লোর

Kharagpur IIT: আইআইটি ছাত্রের পচাগলা দেহ উদ্ধার, ‘আমার ছেলেই নয়’, শনাক্তকরণে গিয়ে দাবি বাবার

IIT Student Death: শুক্রবার পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়্গপুরের হস্টেলের একটি ঘর থেকে ওই ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়।

সৌমেন চক্রবর্তী, খড়্গপুর: খড়্গপুর আইআইটি-তে (Kharagpur IIT) ছাত্রের রহস্যমৃত্যুতে এ বার চাঞ্চল্যকর মোড় (IIT Student Death)। উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের ছেলের নয় বলে দাবি পরিবারের।  তাঁদের ছেলেকে খুন করা হয়েছে বলেও দাবি করেছেন ওই ছাত্রের পরিবারের সদস্যদের। যদিও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই ছাত্র বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন। 

খড়্গপুর আইআইটি-তে পচাগলা দেহ উদ্ধার ছাত্রের

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়্গপুরের হস্টেলের একটি ঘর থেকে ওই ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। হস্টেলের বন্ধ ঘর থেকে গন্ধ বেরোতে দেখে ছাত্ররা আই টি কর্তৃপক্ষকে জানান। আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়ার পর, পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়।

মৃত ওই ছাত্রের নাম ফয়জান আহমেদ। বয়স ২৩ বছর। বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পাঠরত ছিলেন। তাঁর বাড়ি অসমের তিনসুকিয়ায়। পুলিশ জানায়, মৃতদেহ দু'-তিন ধরে রুমের মধ্যে পড়ে থাকার কারণে পচে যায়। পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা যায় ,মানসিক অবসাদের কারণে এই ঘটনা ঘটেছে।  ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: Manik Bhattacharya : কলেজ স্কোয়ারে তৎপর ইডি, মানিক-ঘনিষ্ঠের অফিসে হানা, মিলল চাঞ্চল্যকর তথ্য

এর পর শনিবার ছাত্রের দেহ নিতে খড়্গপুর পৌঁছন মৃত ছাত্রের বাবা সেলিম আহমেদ, মা রেহানা আহমেদ এবং মাসি সালমা আহমেদ। মৃতদেহ শনাক্ত করতে ভিতরে ঢোকেন তিনি। সেখান থেকে বেরিয়েই চাঞ্চল্যকর দাবি করেন। এবিপি আনন্দের ক্যামেরায় তিনি জানান, এই ছেলে তাঁর হতেই পারে না। তাঁকে যে মৃতদেহ দেখানো হয়েছে, তা অনেক স্বাস্থ্যবান, মুখের আদল সম্পূর্ণ আলাদা। আর যদি সত্যিই তাঁর ছেলে হয়, তাহলেও আত্মহত্যা করতে পারেন না, নির্ঘাত তাঁকে খুন করা হয়েছে বলেও দাবি করেন সেলিম। 

এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি-র কাছে আর্জি জানান সেলিম। তিনি বলেন, "আপনারা বিচার করুন। এ আমার ছেলে নয়। তাকে জ্বালিয়ে কুকুর-বিড়ালের মতো ফেলে দিয়েছে। ছ'-সাত দিনের লাশকে গলকালের বলে চালানো হচ্ছে।"

দেহ শনাক্ত করতে গিয়ে চাঞ্চল্যকর দাবি পরিবারের

এ নিয়ে হস্টেল কর্তৃপক্ষ সরাসরি সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি। তবে ওই ছাত্র আত্মহত্যা করেছেন বলেই ব্যক্তিগত স্তরে তাঁরা জানিয়েছেন।  পুলিশ জানিয়েছে, ওই পরিবারের তরফে লিখিত অভিযোগ পাননি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে গতকাল থেকে নিজেদের মতো তদন্ত করছে পুলিশ। পরিবার খুনের অভিযোগ জানালে, সেই মতো তদন্ত হবে। এই ঘটনায় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন অসমের মুখ্যমন্ত্রি হিমন্তবিশ্ব শর্মা।

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget