এক্সপ্লোর

Kharagpur IIT News: খড়গপুরে IIT পড়ুয়ার রহস্যমৃত্যু, হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ ! মৃত্যুর কারণ কী ?

IIT Campus News: হস্টেলে নিজের ঘরে ছিলেন ওই ছাত্র। সহপাঠীরা ডাকাডাকি করলেও সাড়া না মেলায় খবর যায় নিরাপত্তারক্ষীদের কাছে।

বিশ্বজিৎ দাস, খড়গপুর : খড়গপুরে IIT পড়ুয়ার রহস্যমৃত্যু। গতকাল রাতে আইআইটির জগদীশচন্দ্র বোস হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম অনিকেত ওয়ালকর। ২২ বছরের তরুণ মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা। ড়গপুর IIT-র সমুদ্রবিদ্যা ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন অনিকেত। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। আত্মহত্যা, নাকি IIT পড়ুয়ার মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

কী ঘটনা ?

হস্টেলে নিজের ঘরে ছিলেন ওই ছাত্র। সহপাঠীরা ডাকাডাকি করলেও সাড়া না মেলায় খবর যায় নিরাপত্তারক্ষীদের কাছে। তাঁরা ছুটে এসে দেখেন, গলায় দড়ির ফাঁসে ঝুলছে অনিকেতের দেহ। খবর পেয়ে আসে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। উদ্ধার করা হয় অনিকেতের দেহ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কীভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।  কীভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়ে স্পষ্ট হতে হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ।

আগেও মৃতদেহ উদ্ধার 

গত জানুয়ারি মাসেই খড়গপুরে IIT-তে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। হস্টেল থেকে উদ্ধার করা হয় কসবার বাসিন্দা শাওন মল্লিকের ঝুলন্ত দেহ। তার আগের রাতে মায়ের সঙ্গে শেষবার কথাও বলেন শাওন। সকাল থেকে ফোনে না পেয়ে খড়গপুরে IIT-তে পৌঁছন ছাত্রের মা-বাবা। হস্টেলের ঘরের দরজা ভেঙে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

ক্যাম্পাস থেকেই উদ্ধার হয় ছাত্রের ঝুলন্ত দেহ। এই ঘটনার সঙ্গে সঙ্গে মেধাবী পড়ুয়াদের পীঠস্থানে ফেরে ২ বছর আগে আরেক পড়ুয়ার রহস্যমৃত্যুর স্মৃতি। সপ্তাহান্তে ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে শেষ দেখা দেখতে হয় মা-বাবাকে। বছর ২১ এর পড়ুয়া শাওন মল্লিক। খড়গপুর আইআইটি-র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের ছাত্র। বাড়ি কলকাতার কসবায়। সেখানে আজাদ হলে ২২৬ নম্বর রুমে থাকত শাওন।

আগের রাতে মায়ের সঙ্গে ফোনে কথাও হয়। আর পাঁচটা রবিবারের মতো, ওইদিনও ছেলের সঙ্গে দেখা করতে খড়গপুর আইআইটি-র ক্যাম্পাসে যান শাওনের মা-বাবা। ক্যাম্পাস থেকেই ছেলেকে ফোন করেন। ফোন ধরেনি শাওন। সোজা হস্টেলে ছুটে যান তাঁর মা-বাবা। হস্টেল কর্মী ও অন্যান্য আবাসিকদের সহায়তায়, এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় শাওনের ঝুলন্ত দেহ। বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget