এক্সপ্লোর

Kurmi Protests: পঞ্চায়েত নির্বাচনের আগে তপ্ত জঙ্গলমহল, অবরুদ্ধ জাতীয় সড়ক, ফের পথে নামলেন কুড়মিরা

Paschim Medinipur News: একই দাবিতে রবিবার তেত ওঠে খড়গপুরের চামরুসাই। এলাকায় খড়গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মিরা।

খড়্গপুর: কুড়মিদের এসটি তালিকায় অন্তর্ভুক্তি ও কুড়মালি ভাষাকে স্বীকৃতির দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু হয়েছে জাতীয় সড়ক অবরোধ (Kurmi Protests)। মঙ্গলবার সকাল ৬টা থেকে অবরুদ্ধ ১৬ নম্বর জাতীয় সড়ক। রাজ্যের তরফে কেন্দ্রের কাছে অবিলম্বে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা CRI রিপোর্ট পাঠানোর দাবি জানিয়েছে কুড়মি সমাজ।

অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারি

একই দাবিতে রবিবার তেতে ওঠে খড়গপুরের চামরুসাই (Paschim Medinipur News)। এলাকায় খড়গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মিরা। দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো।

এখনও পর্যন্ত নির্ঘণ্ট ঘোষণা না হলেও, পঞ্চায়েত নির্বাচনের আগে কুড়মিদের বিক্ষোভে তেতে উঠছে জঙ্গলমহল অধ্যুষিত এলাকাগুলি। একাধিক দাবি নিয়ে পথে আদিবাসী কুড়মি সমাজ। অবিলম্বে দাবি না মেটানো হলে, অনির্দিষ্টকালের পথ ও রেল অবরোধের হুঁশিয়ারিও দিয়েছে তারা।

আরও পড়ুন: Sukanta Majumdar : কোন্নগরে তুলকালামের পর আজ শ্রীরামপুরে অবস্থানে বসার হুঁশিয়ারি সুকান্তর

কুড়মি সমাজের দাবি, কুড়মি সম্প্রদায়ের মানুষকে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। কোড-সহ সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে।কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের অভিযোগ, বিগত ৭৩ বছর ধরে বঞ্চনার শিকার কুড়মি সমাজ। বার বার প্রতিশ্রুতি দেওয়া হলেও, কথা রাখেনি সরকার এবং প্রশাসন। 

তাই নিজেদের দাবি-দাওয়া আদায়ের জন্য পঞ্চায়েত ভোটের আগে সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে এ দিন পথে নামে আদিবাসী কুড়মি সমাজ। সকাল থেকে অবরুদ্ধ হয়ে রয়েছে ১৬ নম্বর জাতীয় সড়ক। রাজ্য সরকারকে অবিলম্বে এ নিয়ে পদক্ষেপ করে হবে বলে দাবি তাদের। সরকার দাবি না মানলে, খুব শীঘ্র অনির্দিষ্টকালের সড়ক ও রেল অবরোধ কর্মসূচি নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। 

কুড়মিদের বিক্ষোভে বার বার তপ্ত হয়ে উঠেছে জঙ্গলমহল

তবে এই প্রথম নয়, কুড়মিদের বিক্ষোভে বার বার তপ্ত হয়ে উঠেছে জঙ্গলমহল। দিন কয়েক আগেই জঙ্গলমহল অধ্যুষিত চার জেলায় পথে নামে আদিবাসী কুড়মি সমাজ। গত শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ঘাঘর ঘেরা কর্মসূচির ডাক দেওয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিভিন্ন রাজ্য ও জাতীয় সড়ক অবরোধ চলে।

সেরা শিরোনাম

TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Suvendu Adhikari: প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
Mamata Banerjee: একসময় বিরোধী দল ভেঙেছে তৃণমূল, একই কৌশলে এখন জেরবার মমতা, কী বলছে রাজনৈতিক ইতিহাস?
একসময় বিরোধী দল ভেঙেছে তৃণমূল, একই কৌশলে এখন জেরবার মমতা, কী বলছে রাজনৈতিক ইতিহাস?

ভিডিও

Nandigram | মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সমর্থনের ঘোষণার পরই গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
Kalyan Banerjee |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ | ABP Ananda
ISF News |
Nandigram News | প্রার্থীপদ প্রত্যাহারের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সঞ্চিতা প্রধান দে-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget