এক্সপ্লোর

Paschim Medinipur: পুজোর মুখে ফের ডাকাতির চেষ্টা, মাঠ ঘিরে দুষ্কৃতীদের ধরল দাসপুর পুলিশ !

Dacoity Items Recovered " দুষ্কৃতীদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ ডাকাতি করার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে

সোমনাথ দাস, দাসপুর : এ যেন অনেকটা সিনেমার চিত্রনাট্য ! খবর পেয়ে দুষ্কৃতীদের ঘিরে ফেলা। এরপর পুলিশ-দুষ্কৃতী খণ্ডযুদ্ধ। সবশেষে দুষ্কৃতীদের গ্রেফতার !

বড়সড় ডাকাতির উদ্দেশ্যে (Robbery Attempt) দাসপুরের (Daspur) কলড়ার একটি মাঠে উপস্থিত হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। এমনই খবর পায় দাসপুর থানার পুলিশ। এরপর পুলিশের দল কলড়ার ওই মাঠটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সেই সময় পুলিশ-ডাকাত খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় দাসপুর পুলিশ। কিন্তু, তাতেই শেষ নয় পুলিশের উদ্যোগ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তিন জনের নাম উঠে আসে। পরে তাদেরও গ্রেফতার করা হয়। দুষ্কৃতীদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ ডাকাতি করার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। পাওয়া গেছে একটি দেশি বন্দুক ও সঙ্গে ২ রাউন্ড গুলি।

পুলিশ সূত্রে খবর, দাসপুর এলাকায় বড়সড় ডাকাতির উদ্দেশ্যে এই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল। তবে পুলিশ খবর পেয়ে যাওয়ায় তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। ডাকাতির এই উদ্যোগের সঙ্গে আরও কারা জড়িত তার খোঁজে পুলিশ।

গতকালই দিনেদুপুরে অলঙ্কারের একটি বড় শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। একইদিনে  প্রায় একই সময়ে রাজ্যের দুই জেলায় নদিয়ার রানাঘাট ও পুরুলিয়ায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌনে দুটো নাগাদ খাস পুরুলিয়া শহরে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতদল চড়াও হয়। ঠিক তার ৪৫ মিনিট পর একই ঘটনা ঘটে রানাঘাটে। ১২ নম্বর ওয়ার্ডের চাবিগেট এলাকায় সেনকোর শোরুমে হানা দেয় ডাকাতের দল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, জোড়া ডাকাতির নেপথ্যে কি রয়েছে একই গ্যাং?

ঘটনার পর এখনও থমথমে নদিয়ার রানাঘাট। সাড়ে ১৩ কোটির মধ্যে প্রায় ৫ কোটি টাকার গয়না এখনও উদ্ধার হয়নি বলে কর্তৃপক্ষের দাবি। এর মধ্যেই দুষ্কৃতীদের সম্পর্কে এল গুরুত্বপূর্ণ তথ্য । পুলিশ সূত্রে খবর, কল্যাণী বি ব্লকের একটি বাড়িতে প্রায় মাস দেড়েক ধরে ভাড়া নিয়ে থাকতো দুষ্কৃতীরা। কল্যাণীর বাড়ির মালিককে এদিন রানাঘাট থানায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে দাবি, বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পেরেছেন, রেলের অস্থায়ী কর্মী পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়েছিল দুষ্কৃতীরা।

পুরুলিয়া শহরের নামোপাড়ায় ওই একই সংস্থার শো-রুমে ভয়াবহ ডাকাতির পর আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। এর মধ্যেই হাতে এসেছে সিসি ক্যামেরার ছবি। ডাকাতরা সোনার দোকানের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ভেঙে দিলেও, পাশেই নির্মীয়মাণ প্রকল্পে লাগানো সিসি ক্যামেরায় তাদের চম্পট দেওয়ার ছবি ধরা পড়েছে। স্থানীয় সূত্রে খবর, দুটি মোটরসাইকেলে ৬ জন এসেছিল। ফুটেজে দেখা যাচ্ছে, একটি মোটরসাইকেলে ৩ জন রয়েছে। মাঝের জনের হাতে লাল রঙের ব্যাগ, একদম পিছনের জনের মাথায় হেলমেট ছিল।

এদিন ঘটনাস্থলে যান বাঁকুড়া রেঞ্জের IG ভরতলাল মিনা। মঙ্গলবার দুপুর পৌনে ২টো নাগাদ পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দোকানে চড়াও হয় ডাকাতরা। প্রায় ৮ কোটি টাকার গয়না লুঠ হয়েছে বলে দাবি করেছে সেনকো কর্তৃপক্ষ। একইসঙ্গে নদিয়ার রানাঘাটেও সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি হয়। ওই ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় এক কোটি টাকার গয়না। 

আরও পড়ুন ; ৪৫ মিনিটের তফাতে একই সংস্থার দুই দোকানে ডাকাতি ! নেপথ্যে কি রয়েছে একই গ্যাং?

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget