এক্সপ্লোর

Paschim Medinipur News: কংসাবতী নদীতে হড়পা বান, ভাঙল অস্থায়ী বাঁধ

Flood: মুকুটমণিপুর থেকে জল ছাড়ার পর আচমকাই ডেবরার সত্যপুর অঞ্চলের ট্যাবগেড়িয়া এলাকার কংসাবতীর নদীর উপরে থাকা অস্থায়ী বাঁধ ভেঙ্গে যায়।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: কংসাবতী নদীতে আচমকা হড়পা বানের জেরে ভাঙল অস্থায়ী বাঁধ। যাতায়াতের প্রবল অসুবিধার সম্মুখীন স্থানীয় বাসিন্দারা। নদীর উপরে থাকা অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা।

জলের তোড়ে ভাঙল বাঁধ-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুকুটমণিপুর (Mukutmanipur) থেকে জল ছাড়ার পর আচমকাই ডেবরার সত্যপুর অঞ্চলের ট্যাবগেড়িয়া এলাকার কংসাবতীর নদীর উপরে থাকা অস্থায়ী বাঁধ ভেঙ্গে যায়। এর ফলে সত্যপুর অঞ্চলের ওপারে থাকা ভবানীপুর অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আজ সকাল থেকে অসুবিধার সম্মুখীন হয়েছেন ছাত্র-ছাত্রীসহ নিত্যযাত্রীরা। নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই নিত্যযাত্রীরদের জন্য দুটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। ঘটমাস্থলে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা রয়েছেন।

আরও পড়ুন - Ghatal Court: বিবাহবিচ্ছেদ মামলায় রায় দেওয়া বিচারপতিকে ইট মারতে উদ্যত যুবক, হুলুস্থুল কাণ্ড ঘাটাল আদালতে

মাধব মাঝি নামে এক নিত্যযাত্রী জানাচ্ছেন, ব্রিজ তৈরি না হওয়ায় দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ অসুবিধার মধ্যে রয়েছেন। অসুবিধার মধ্যেই রোজ যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে ব্রিজ হবে বলে। কিন্তু ব্রিজ আর তৈরি হচ্ছে না। এর আগে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। কিন্তু এখনও পর্যন্ত ট্যাবগেড়িয়া এলাকায় ব্রিজ নিয়ে কোনও সুরাহা হয়নি। বাসিন্দারা জানাচ্ছেন, আজ সকাল থেকেই হঠাৎ করেনদীতে জল বাড়তে শুরু করে। তার জেরে ঘণ্টার পর ঘণ্টা নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। নিত্যযাত্রী লীনা পাত্র শাহু বলেন, 'সকাল থেকে যাতায়াত চলছিল। হঠাৎ করে জল বাড়তে শুরু করায় অসুবিধার পরিস্থিতিতে পড়ে গিয়েছি। প্রায় এক ঘণ্টা ধরে বসে আছি। রোদে গরমে সকলের খুব সমস্যা হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর নৌকা পারাপার শুরু হয়েছে।'

ট্যাবগেড়িয়ার পঞ্চায়েত সদস্য সমা দাস বলেন, 'আজ সকালে হঠাৎ করে হড়পা বানের মতো জল আসে নদীতে। জনসাধারণ যে বাঁধের উপর দিয়ে পারাপার করে, সেই বাঁধ ভেঙে গিয়েছে। ব্লকের পক্ষ থেকে দু-তিনদিন আগে আমাদের কাছে খবর এসেছিল যে জল বাড়বে বলে। বাঁধ ভাঙার জন্য মানুষের সমস্যা হচ্ছে। আমি সকাল থেকেই ওখানে ছিলাম। নৌকা চলাচলের ব্যবস্থা করা হয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arabul Islam : তৃণমূল ছাড়লেন আরাবুল ! ভোট ঘোষণার পরের দিনই, বললেন, 'এখন দল আরাবুল ইসলামকে চেনে না'
তৃণমূল ছাড়লেন আরাবুল ! ভোট ঘোষণার পরের দিনই, বললেন, 'এখন দল আরাবুল ইসলামকে চেনে না'
Bengal Election Candidate Announcement Live:প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
West Bengal DA News: ভোটের মুখে বকেয়া DA, ৩ বছরের বকেয়া পাবেন কীভাবে? কবে, কীভাবে পাবেন ৭ বছর ৯ মাসের বকেয়া DA?
ভোটের মুখে বকেয়া DA, ৩ বছরের বকেয়া পাবেন কীভাবে? কবে, কীভাবে পাবেন ৭ বছর ৯ মাসের বকেয়া DA?
Kolkata Weather Update: শোঁ শোঁ হাওয়া, কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি
শোঁ শোঁ হাওয়া, কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget