এক্সপ্লোর

Paschim Medinipur: লিঙ্কে ১০ টাকা পাঠাতেই হাপিস ৬৯ হাজার! হেল্পলাইনে ফোন করে প্রতারিত

Online Fraud in Belda: বেলদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্য়বসায়ী। সেই লিখিত অভিযোগের কপি মেদিনীপুরে সাইবার ক্রাইম থানায় পাঠানো হবে বলে এমনটাই জানা গিয়েছে।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: এবার হেল্পলাইনে ফোন করে প্রতারণার শিকার। ফের পশ্চিম মেদিনীপুরের বেলদা। এবার কুরিয়ার সংস্থার হেল্পলাইনে ফোন করে প্রতারিত হলেন এক রুদ্রাক্ষ ব্যবসায়ী।  

ঠিক কী হয়েছে?
পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur Online Fraud) বেলদা থানার বীরবরপুর গ্রামের উজ্জ্বল অধিকারী পেশায় রুদ্রাক্ষের ব্যবসায়ী। এই রুদ্রাক্ষের মূল্য বাবদ ২০ হাজার টাকা অনলাইনে দিয়ে দিয়েছিলেন তিনি। তারপরে ৫-৬ দিন কেটে গিয়েছিল, কিন্তু হাতে রুদ্রাক্ষ পাননি ওই ব্যবসায়ী। তারপরে নেপালের ওই সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন উজ্জ্বল। কিন্তু, যোগাযোগ করতে পারেননি। শেষ পর্যন্ত গুগল থেকে ওই সংস্থার একটি হেল্পলাইন নম্বর জোগাড় করেন তিনি। সেই হেল্পলাইন (Calling নম্বরে ফোন করেন তিনি। কথা বলার পরে সেখান থেকে একটি মোবাইল নম্বর দেওয়া হয়। উজ্জ্বল অধিকারী জানাচ্ছেন, ওই হেল্পলাইনটি থেকে একটি মোবাইল নম্বর দিয়ে বলা হয় সেইখানে ১০ টাকা অনলাইনে পাঠানোর জন্য। তারপরে হোয়াটসঅ্য়াপে ডেলিভারি বয়ের ফোন নম্বর দিয়ে দেওয়া হয়। তারপর দুপুরের মধ্যেই উজ্জ্বল অধিকারীর কানাড়া ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে দুই দফায় মোট  ৬৯ হাজার ১৭৭ টাকা কেটে নেওয়া হয়। এরপরেই তিনি বুঝতে পারেন যে তিনি অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। বেলদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সেই লিখিত অভিযোগের কপি মেদিনীপুরে সাইবার ক্রাইম থানায় পাঠানো হবে বলে এমনটাই জানা গিয়েছে।

উজ্জ্বল অধিকারী বলেন, 'কুরিয়ারে রুদ্রাক্ষ আসার কথা ছিল। কুরিয়ার সংস্থায় ফোন করেছিলাম। সেই কুরিয়ার কোম্পানি থেকে আমাকে একটি নম্বার পাঠিয়েছিল আর তারপর আমি প্রতারিত হই। কুরিয়ার কোম্পানি থেকে একটি লিঙ্ক পাঠানো হয় আর সেখানে একটি দশ টাকা দিয়ে দিতে বলা হয় দিলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাড়াতাড়ি রুদ্রাক্ষ চলে আসবে বলে আমিও দশ টাকা দিয়ে দিই। তারপর আমার অ্যাকাউন্ট থেকে ৬৯ হাজার টাকা কেটে নেওয়া হয়।'

কয়েকদিন আগেও এই বেলদা থানা এলাকাতেই অনলাইন প্রতারণার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় একটি টাকা পাঠানোর অনলাইন অ্যাপে একটি সমস্যার সমাধান চেয়ে একটি কাস্টমার কেয়ারে ফোন করেছিলেন প্রতারিত ব্যক্তি। তখনই তাঁকে নানাভাবে ভুল বুঝিয়ে ফোন ধরিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। সেই সময় তিনি কোনও ওটিপি দেননি বলেও দাবি ছিল। শেষ পর্যন্ত ওই ব্য়ক্তির নামে সরকারি ব্যাঙ্ক থেকে ঋণ মঞ্জুর হয়। তারপরে সেই টাকা অন্য অ্যাকাউটে চলে গিয়েছিল। সেই ঘটনাতেও সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। 

আরও পড়ুন: শোকজ-চিঠি পড়েছেন? উত্তরে কুণালের মুখে গানের কলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget