এক্সপ্লোর

Sabang News: মত্ত অবস্থায় স্ত্রীকে খুন? চাঞ্চল্য সবংয়ে, পলাতক অভিযুক্ত স্বামী

Paschim Medinipur News: পশ্চিম মেদিনীপুরের সবং থেকে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।

অমিত জানা, সবং: ভালবেসে বিয়ে করেছিলেন। ঝগড়া-অশান্তি-প্রেম, সবমিলিয়ে কেটে গিয়েছে ২৫টি বছর। কিন্তু শেষটা সুখের হল না শেষ পর্যন্ত। বরং ভালবেসে বিয়ে করা স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মত্ত অবস্থায় তিনি স্ত্রীকে বেধড়ক মারধর করেন এবং তাতেই স্ত্রীর মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সবংয়ে। (Sabang News)

পশ্চিম মেদিনীপুরের সবং থেকে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। সবং থানার অন্তর্গত মোহড়ের বাসুলিয়া এলাকার বাসিন্দা ওই দম্পতি। শনিবার রাতে ওই মহিলার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অভিযোগ, মত্ত অবস্থায় স্বামী পিটিয়ে খুন করেছেন তাঁকে। ঘটনার পর থেকে নিখোঁজ অভিযুক্ত স্বামী। তাঁর খোঁজে চালাচ্ছে স্থানীয় পুলিশ। (Paschim Medinipur News)

নিহত মহিলার নাম ঝর্ণা সামন্ত। বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর স্বামী, অভিযুক্ত রবীন্দ্রনাথ সামন্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ থেকে প্রায় ২৫ বছর আগে ভালবেসে বিয়ে করেন ঝর্ণা এবং রবীন্দ্রনাথ। বিয়ের পর থেকে পরিবারে ঝগড়া-অশান্তি লেগেই থাকত। সেই নিয়েই চলছিল দু'জনের সংসার। তাঁদের তিন সন্তানও হয়, এক ছেলে এবং দুই মেয়ে। 

কয়েক বছর আগে দুই মেয়ের বিয়েও দেন ঝর্ণা এবং রবীন্দ্রনাথ। নিহত ঝর্ণার ভাইয়ের অভিযোগ, শনিবার রাতে রবীন্দ্রনাথ মত্ত অবস্থায় বাড়ি ফেরেন। রাতের খাওয়াদাওয়াও সারেন। এর পর কোনও কারণে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয় তাঁর। সেই সময় ভারী বস্তু দিয়ে স্ত্রীকে মারধর করেন রবীন্দ্রনাথ। ভারী বস্তু দিয়ে আঘাত করেন। কী কারণে অশান্তি বাধে দু'জনের মধ্যে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, প্রায়শই অশান্তি লেগে থাকত স্বামী-স্ত্রীর মধ্যে। সেই থেকেই এই পরিণতি।

রবিবার সকালে বিষয়টি চাউর হয়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বাড়িতে ভিড় জমান স্থানীয় লোকজন। এর পর খবর যায় সবং থানার পুলিশের কাছে। পুলিশ ঝর্ণার মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ঝর্ণার বাপের বাড়ির তরফে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত রবীন্দ্রনাথ। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে।

আরও পড়ুন: Howrah News: 'ক্যান্সার, নো আনসার', মিলল চিরকুট, পুকুর থেকে উদ্ধার মারণরোগে আক্রান্ত রোগীর হাত-পা বাঁধা দেহ

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget