এক্সপ্লোর

Paschim Medinipur: ব্যস্ত সময়ে পরপর দুটি ছিনতাই, আতঙ্ক খড়্গপুর শহরে

Paschim Medinipur News: বুধবার রাতে একটি ঘটনা ঘটেছে খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকার সাই মন্দিরের পিছনে। তার কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় একই কায়দায় আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বিশ্বজিৎ দাস, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর: মাঝে সামান্য কিছু সময়ের ব্যবধান। তারমধ্যেই পরপর দুটি ছিনতাইয়ের ঘটনা খড়্গপুর শহরে। কিছু সময়ের ব্যবধানে দুটি দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে খড়্গপুর শহরে। একটি ঘটনায় ছিনতাইকারীদের বাধা দিতে গিয়েছিলেন এক মহিলা। তার জন্য ওই মহিলাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ।   
 
কোথায় ঘটেছে?
বুধবার রাতে একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকার সাই মন্দিরের পিছনে। তার কিছুক্ষণের মধ্যেই ওল্ড সেটেলমেন্ট এলাকায় একই কায়দায় আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

কী অভিযোগ?
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ওল্ড সেটেলমেন্টের সাই মন্দির এলাকা। বুধবার রাতে ওই এলাকারই বাসিন্দা এক মহিলা বাড়ির সামনেই গোলবাজার থেকে কিছু জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন। তিনি স্কুটার চালিয়ে ফিরছিলেন। তাঁর অভিযোগ, বাড়ির গেটের বাইরে স্কুটার রেখে দরজা খুলতে গেলে হঠাৎই পিছন থেকে একটি বাইক আসে। বাইকে দুই দুষ্কৃতী বসেছিল। বাইকের পিছনে বসা দুষ্কৃতী তাঁর গলার হার ছিনতাই করতে যায় বলে দাবি। তা দেখামাত্র তখনই বাধা দেন ওই মহিলা। অভিযোগ, ছিনতাইয়ে বাধা দিতেই মহিলার মুখে এক ঘুঁষি মারে ওই ছিনতাইবাজ। পাল্টা ওই মহিলা ওই ছিনতাইবাজের কলার ধরে টানাটানি শুরু করেন। সেই সময়েই কোনওভাবে ওই মহিলার জামা ছিঁড়ে যায়। গলার হার বাঁচাতে গেলে দুষ্কৃতী তাঁর সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। সেই সময়ে চেনের অর্ধেক অংশ মহিলার হাতেই রয়ে যায়। এরপর বাইকে বসে ওই দুই দুষ্কৃতী চম্পট দেয় বলে অভিযোগ। খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনার পর ঠিক একটু দূরে ওল্ড সেটেলমেন্ট এলাকায় অটো থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। সেই সময় দুই দুষ্কৃতী বাইকে এসে ওই মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

তদন্তে পুলিশ:
তদন্তে নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের সনাক্তকরণ শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।  দুটি ঘটনার পিছনে একই চোরের দল রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:  ফোন করে পার্ক সার্কাস ময়দানে ডেকে কুপিয়ে খুন যুবককে

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
Eastern Railway News: বর্ষায় আর দেরি নয়, হাওড়া থেকে সময় মেনে চলবে ট্রেন, একাধিক পদক্ষেপ পূর্ব রেলওয়ের
বর্ষায় আর দেরি নয়, হাওড়া থেকে সময় মেনে চলবে ট্রেন, একাধিক পদক্ষেপ পূর্ব রেলওয়ের
Chandrima Bhattacharya: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই ইস্তফা
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই ইস্তফা
Chandrima Bhattacharya: ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ
ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP Ananda LIVE
Madan Mitra :
Chandrima Bhattacharya | তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা | ABP Ananda LIVE
Fake Birth Certificate: বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ!
Ramkrishna Mission: ছাত্র মৃত্যুতে উত্তাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বিক্ষোভ অভিভাবকদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget