এক্সপ্লোর

Paschim Medinipur: মেদিনীপুর, খড়্গপুর পুরসভা ভোটের আগে প্রতিটি বুথে ১০ জনের কমিটি তৃণমূলের

TMC: কলকাতা পুরসভা ভোটে বিপুল জয় পাওয়ার পর এবার জেলার পুরসভাগুলির ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরের দুই গুরুত্বপূর্ণ পুরসভা খড়্গপুর ও মেদিনীপুরে গড়া হল বুথ কমিটি।

সৌমেন চক্রবর্তী, খড়্গপুর: কিছুদিনের মধ্যেই পুরসভা নির্বাচন। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর সাংগঠনিক জেলার মধ্যে আছে দু’টি গুরুত্বপূর্ণ পুরসভা মেদিনীপুর ও খড়্গপুর। এই দুই পুরসভা এলাকার প্রতিটি বুথে ১০ জন করে বুথ কমিটি গড়ছে তৃণমূল কংগ্রেস। এই কমিটির সদস্যরা ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেবেন বলে দাবি যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।

বিরোধীরা অবশ্য তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে কটাক্ষ করেছে। বিজেপি-র কটাক্ষ, ভোটের জন্য লুঠেরা বাহিনী তৈরি করছে তৃণমূল। এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছে কংগ্রেসও। তৃণমূলের পাল্টা দাবি, ভোটে হারের ভয়ে ভুল বকছেন বিরোধীরা।

পৌরভোটের জন্য যুব তৃণমূলের উদ্যোগে প্রত্যেকটি বুথে ১০জনের করে বুথ কমিটি করা হচ্ছে। যারা ভোটারদের ভোটকেন্দ্র অবধি পৌঁছে দেবে বলে মত যুব তৃনমূলের। বিজেপির কটাক্ষ, এভাবে ভোটের লুঠেরা বাহিনী তৈরি হচ্ছে। কটাক্ষ করেছে কংগ্রেসও। তৃণমূলে পাল্টা দাবি, হারার ভয়ে ভুলভাল বকছে ওরা।

যুব তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ সিংহ জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কিছু বুথে এই কমিটি গড়ার কাজ সম্পন্ন হয়েছে। কমিটির সদস্যদের কাজ হবে ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং ভোটারদের ভোটকেন্দ্র অবধি পৌঁছে দেওয়া।

অন্যদিকে, আপাতত হাওড়াকে ছাড়াই শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগর পুরনিগমের ভোট ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভোট হবে ২২ জানুয়ারি। ২৫ জানুয়ারি হবে ভোট গণনা। চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। 

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ এই চার কর্পোরেশনের ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে। আজ থেকেই শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি।

এই চারটি কর্পোরেশনের মধ্যে, সবচেয়ে বেশি ভোটার আসানসোলে। এখানে ভোটার সংখ্যা ৯ লক্ষ ৪২ হাজার ৮৮ জন। বিধাননগরে ভোটার ৪ লক্ষ ৪৬ হাজার ৬৪০ জন। শিলিগুড়িতে ভোটার ৪ লক্ষ ২ হাজার ৮৯৫ জন। আর চন্দননগরে ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৮৩৯ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget