এক্সপ্লোর

Paschimbanga Divas: আমন্ত্রিত প্রধানমন্ত্রী, বড় আকারে 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করতে চায় BJP

BJP News: এবার 'পশ্চিমবঙ্গ দিবস'-এর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর। যদিও এখনও সবুজ সঙ্কেত আসেনি।

কলকাতা: প্রতিবারের মতো এবারও ২০ জুন বড় আকারে 'পশ্চিমবঙ্গ দিবস' পালনে করতে চায় বিজেপি। এবার 'পশ্চিমবঙ্গ দিবস'-এর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর। যদিও এখনও সবুজ সঙ্কেত আসেনি। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

তামিলনাড়ুতে দাঁড়িয়ে ২০২৬-এ পশ্চিমবঙ্গ দখলের ডাক দিয়েছেন অমিত শাহ। যা নিয়ে বাগযুদ্ধের মধ্যেই রাজনীতির সুর চড়ছে 'পশ্চিমবঙ্গ দিবস'কে কেন্দ্র করে। প্রতিবারের মতো এবারও ২০ জুন বড় আকারে 'পশ্চিমবঙ্গ দিবস' পালনে করতে চায় বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে খবর, সল্টলেকের দফতরে ইতিমধ্যেই হয়ে গেছে প্রস্তুতি বৈঠক। এবার 'পশ্চিমবঙ্গ দিবস'-এর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর। যদিও এখনও সবুজ সঙ্কেত আসেনি।

২০২৩ সালে কেন্দ্রীয় সরকার, ২০ জুন দিনটিকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস বা ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের নির্দেশ দেয়। অন্যদিকে, পয়লা বৈশাখ দিনটিকে 'রাজ্য দিবস' ঘোষণা করেছে রাজ্য সরকার। যার পোশাকি নাম 'বাংলা দিবস'। যদিও, বিজেপির দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা উচিত। এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে বারেবারে সংঘাতে জড়িয়েছে তৃণমূল-বিজেপি। রাজভবন-নবান্নের সংঘাতও প্রকট হয়েছে। ২০২৩ সালে রাজভবনে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস। যা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে আপত্তি জানান মুখ্যমন্ত্রী। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এখানে এসব করে লাভ নেই। পয়লা বৈশাখটাই আসল। কাকে কে আনবে তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।''

২৬-এর বিধানসভা ভোটের আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখে ‘পশ্চিমবঙ্গ আবেগে’ শান দিয়ে চলেছে বিজেপি। দিনদুয়েক আগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, "এবারও ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করব। তৃণমূল কংগ্রেস এনে বলা হচ্ছে, ১লা বৈশাখ। অন্য মাহাত্ম্য আছে। তৃণমূল গুলিয়ে দিতে চাইছে। তেতো হলেও ইতিহাস। সেটাকে ভুলতে দেব না। স্মরণ করিয়ে রাখব।''            

এদিকে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বাসভবনে সর্বদলীয় প্রতিনিধি দলের সকল সদস‍্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বের দরবারে কীভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রীকে জানাবেন প্রতিনিধি দলের সদস্যরা।

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget