এক্সপ্লোর

Pashchim Bardhaman: আসানসোলে কুকুর আতঙ্ক, দেড় ঘণ্টায় আক্রান্ত ৩৬

Pashchim Bardhaman News: আসানসোলের বাসিন্দারা এই সাংঘাতিক ঘটনার সম্মুখীন হন বুধবার। রাত সাড়ে আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই ঘটনা ঘটে। এঁদের মধ্যে ৬ জন মহিলা আছেন বলে জানা গেছে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোলে (Asansol) কুকুর আতঙ্ক। কুকুরের কামড়ে (Dog bite) এক ধাক্কায় আক্রান্ত ৩৬ জন। 

আসানসোল শহরের মানুষ এখন কুকুরের আতঙ্কে ত্রস্ত। অসুস্থ কুকুরের কামড়ে আক্রান্ত হলেন একসঙ্গে ৩৬ জন। আসানসোল জেলা হাসপাতালের এমার্জেন্সিতে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে আসেন ওই ৩৬ জন রোগী। তবে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ জেলা হাসপাতাল ছাড়াও অনেকেই বেসরকারি হাসপাতালে বা ডাক্তারের চেম্বারেও চিকিৎসা করিয়েছেন।

আরও পড়ুন: Bankura: পর্যটকদের সুবিধার্থে নয়া উদ্যোগ বাঁকুড়া জেলা পুলিশের, কাজ শুরু করল 'ট্যুরিস্ট পুলিশ'

আসানসোলের বাসিন্দারা এই সাংঘাতিক ঘটনার সম্মুখীন হন বুধবার। রাত সাড়ে আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই ঘটনা ঘটে। এঁদের মধ্যে ৬ জন মহিলা আছেন বলে জানা গেছে। প্রত্যেককেই আসানসোল জেলা হাসপাতালে আনা হয়। স্থানীয়দের দাবি কুকুরটি অসুস্থ। রাতে আক্রান্ত বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। আজ অ্যান্টিরেবিস ভ্যাকসিন বা এআরভি নেওয়ার জন্য আসানসোল জেলা হাসপাতালে এক এক করে আসতে থাকেন আক্রান্তরা। 

আসানসোল দক্ষিণ থানার উল্টোদিকে ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকা, ঘাঁটি গলি, রাহা লেন, লক্ষ্মী মন্দির অঞ্চল সহ বিভিন্ন জায়গার বাসিন্দারা কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে অনেকেই সন্ধ্যাবেলা বেড়াতে বেরিয়েছিলেন। কেউ কেউ আবার  অফিস বা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আসানসোল দক্ষিণ থানার পুলিশ কালো রঙের রাস্তার কুকুরের খোঁজ চালাচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে জলপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতে চিতাবাঘের আতঙ্ক ছড়াল। ওই গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা বটতলার ভোটঘাটি গ্রামের বাসিন্দারা এখন বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছে। 

বৃহস্পতিবার দুপুরে ছোট চা বাগানের মাঝে একটি মৃত বাছুর দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। বুধবার থেকে ওই বাছুরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। যে মাঠে বাছুর (Calf) বেঁধে রাখা হয়েছিল সেখান থেকে প্রায় একশো মিটার দূরে চা বাগানের ভিতরে মৃত অবস্থায় বাছুরটিকে দেখতে পায় সেই চা বাগানের শ্রমিকেরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget