এক্সপ্লোর

Purba Medinipur: আলোচনা না করেই ভাড়া বাড়ানোর অভিযোগ, বিক্ষোভে বন্ধ নন্দীগ্রাম-হলদিয়া ফেরি চলাচল

Agitation Against Fare Hike: মহাষষ্ঠীর সকালে নন্দীগ্রাম--হলদিয়া ফেরির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফেরি বন্ধ করে আন্দোলন শুরু করল যাত্রী কমিটি। পরিষেবা বন্ধ হওয়ায় সকাল থেকেই উত্তেজনা এলাকায়।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: মহাষষ্ঠীর (Mahashasti) সকালে নন্দীগ্রাম--হলদিয়া (nandigram) ফেরির (ferry) ভাড়া বৃদ্ধির (fare hike) প্রতিবাদে (protest) ফেরি বন্ধ করে আন্দোলন শুরু করল যাত্রী কমিটি (passenger committee)। পরিষেবা বন্ধ হওয়ায় সকাল থেকেই উত্তেজনা এলাকায়।

কী পরিস্থিতি?
বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে ফেরি পরিষেবায়। যাত্রী পিছু ২ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ। বেড়েছে মোটরসাইকেল-সহ নানা যান পরিবহণের ভাড়াও। তার প্রতিবাদেই ফেরিঘাটের গেট বন্ধ করে আন্দোলন চলছে। সকাল ৭টা থেকে চলছে আন্দোলন। বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান পীযুষ ভূঙ্যাও। আর ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় দুই পারের বাসিন্দারা। 

প্রেক্ষাপট...
হলদি নদীর উপর এই ফেরি পরিষেবার দায়িত্বে রয়েছে হলদিয়া পুরসভা। তারা একটি সংস্থাকে সেটি ইজারা দিয়েছে। ফেরিঘাটের ইজারাপ্রাপ্ত সেই কর্তৃপক্ষের দাবি, পুরসভার অনুমতি নিয়েই ভাড়া বাড়ানো হয়েছে। তার পরও বিক্ষোভ কেন? আন্দোলনকারীদের বক্তব্য, দেড় মাস আগে ভাড়া বাড়ানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন পুরসভা বিষয়টি থেকে পিছু হঠে। বিক্ষোভকারীরা জানাচ্ছেন, সে সময় বলা হয়েছিল নন্দীগ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেই ভাড়া ঠিক করা হবে। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। কথাবার্তা কিছু না বলে আজ সকাল থেকেই বর্ধিত ভাড়া নেওয়া শুরু হয়। ভাড়ার তালিকাও তৈরি করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে নন্দীগ্রামের কেন্দামারী ফেরিঘাট থেকে আন্দোলন শুরু হয়। শাসকদলের একাধিক নেতারও বক্তব্য, আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই মুহূর্তে প্রশাসনিক স্তরে দফায় দফায় আলোচনা চলছে। পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে। পরবর্তীকালে কী সিদ্ধান্ত হবে, সেটার দিকেই অপেক্ষা করে অনেকে। প্রসঙ্গত, হালে এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে তীব্র ভুগতে হয়েছিল সাধারণ মানুষকে। 

কর্মবিরতির ভোগান্তি...
হালে দুর্গাপুরে SBSTC-র ডিপোয় সার সার বাস দাঁড়িয়ে থাকার ছবি বার বার দেখা গিয়েছে সংবাদমাধ্যমে। স্থায়ী কর্মীদের দিয়ে কলকাতাগামী কয়েকটি বাস চালানো হলেও, তা পর্যাপ্ত হয়নি। আটকে পড়েছেন বহু মানুষ। হয়রানির ছবি ধরা পড়ে বীরভূমেও। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কয়েকটি বাস চললেও, তাতে ঠাসা ভিড়। প্রসঙ্গত, মহালয়া পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত ছিল। দুর্ভোগের সপ্তাহ পেরোনোর পর গত ২৭ সেপ্টেম্বর শেষমেশ আন্দোলন প্রত্যাহার করা হয়। পুজোর পরে পরিবহণমন্ত্রীর বৈঠকের আশ্বাসে জল গলে।  

আরও পড়ুন:আর কিছুক্ষণের অপেক্ষা, 5G বিপ্লবের সাক্ষী হবে দেশ,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget