এক্সপ্লোর

5G In India: আর কিছুক্ষণের অপেক্ষা, 5G বিপ্লবের সাক্ষী হবে দেশ,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi Will Launch 5G: অবশেষে সেই সন্ধিক্ষণের মুখে দেশ। আজ ৫জি প্রযুক্তি বিপ্লবের সাক্ষী হবে ভারত।


PM Narendra Modi Will Launch 5G: অবশেষে সেই সন্ধিক্ষণের মুখে দেশ। আজ ৫জি প্রযুক্তি বিপ্লবের সাক্ষী হবে ভারত।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সকাল ১০টায় নয়াদিল্লির প্রগতি ময়দানে 5G পরিষেবা চালু হবে।  আজ ইন্ডিয়ান মোবাইল কনফারেন্সের (IMC)ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হবে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

IMC ইভেন্টের মূল উদ্দেশ্য কী ?
এই সম্মেলন আসলে ডিজিটাল প্রযুক্তির দ্রুত গ্রহণ, এর বিস্তারের ফলে উদ্ভূত সুযোগ ছাড়াও উদ্যোক্তা, উদ্ভাবক ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে যোগসূত্রের একটা মঞ্চ। প্রযুক্তির বিষয়ে বিভিন্ন উপস্থাপনা ও আলোচনার জন্য এটি একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করবে।

5G দিয়ে ভারত কীভাবে বদলে যাবে ?
২০৩৫ সালের মধ্যে ভারতে 5G-র বিপুল আর্থিক প্রভাব পড়বে।  অনুমান করা হচ্ছে,  ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত চলে যাবে  5G সম্পর্কিত ব্যবসা।  4G-এর তুলনায়, 5G নেটওয়ার্ক (5G নেটওয়ার্ক) অনেক গুণ দ্রুত গতি দেয়। ঝঞ্ঝাটমুক্ত সংযোগ দেবে এই প্রযুক্তি। এটি কোটি কোটি ডিভাইসকে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে সক্ষম করবে। পরিসংখ্যান বলছে, দেশের সর্ববৃহৎ টেলিকম স্পেকট্রাম নিলামে রেকর্ড ১.৫ লক্ষ কোটি টাকার দর পাওয়া গেছে। এতে, শিল্পপতি মুকেশ আম্বানির জিও ৮৭,৯৪৬.৯৩ কোটি টাকার দর হাঁকিয়ে সব স্পেকট্রামের প্রায় অর্ধেক অধিগ্রহণ করেছে।

পাশাপাশি গৌতম আদানি গ্রুপ এই প্রক্রিয়ায়  ৪০০ MHz-এর জন্য ২১১.৮৬ কোটি টাকা বিড করেছে। তবে এটি পাবলিক টেলিফোন পরিষেবার জন্য ব্যবহৃত হবে না। টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেল এই ৫জি নিলামে ৪৩,০৩৯.৬৩ কোটি টাকার একটি সফল বিড করেছে। যেখানে ভোডাফোন-আইডিয়া ১৮,৭৮৬.২৫ কোটি টাকায় স্পেকট্রাম কিনেছে।

5G In India: মানুষের জীবন বদলে যাবে
এই ৫জি প্রযুক্তির কারণে ভারত আগামীদিনে আরও দ্রুত গতির ডেটা সরবারহ করতে পারবে। পাশাপাশি বাধামুক্ত ভিডিয়োর জন্য প্রস্তুত হচ্ছে টেলিকম কোম্পানিগুলি। এই পরিষেবাগুলি আসার পরে মানুষ স্মার্ট অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ক্লাউড গেমিং সবই পাবেন। এমনকী গ্রাহকরা অনলাইনে কেনাকাটার সময়ও সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পাবেন।

PM Narendra Modi Will Launch 5G: পঞ্চম প্রজন্মের অর্থাৎ 5G টেলিকমিউনিকেশন পরিষেবাগুলি কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইল ও অন্যান্য ডিভাইসে উচ্চ-মানের দীর্ঘ-মেয়াদি ভিডিও বা মুভি ডাউনলোডের সুবিধা দেবে। এটি এক বর্গকিলোমিটারে প্রায় এক লাখ কমিউনিকেশন ডিভাইস সাপোর্ট করবে। পরিষেবাটি সুপারফাস্ট গতি (4G-এর চেয়ে প্রায় ১০ গুণ দ্রুত), সংযোগের বিলম্ব কমিয়ে বিলিয়ন ডিভাইস জুড়ে রিয়েল-টাইমে ডেটা শেয়ারিং সক্ষম করবে৷ এটি 3D হলোগ্রাম কলিং, মেটাভার্স অভিজ্ঞতা ও শিক্ষার অ্যাপ্লিকেশনগুলিকে এক অন্য মাত্রা দেবে।

সেরা শিরোনাম

Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget