এক্সপ্লোর

Paschim Medinipur Accident : ভুবনেশ্বর থেকে আসা বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, কাটা পড়ল যাত্রীর পা

Bus Accident News : পুলিশের প্রাথমিক ধারণা, চালকের ঘুম এসে গিয়েছিল বলেই এই  দুর্ঘটনা ঘটেছে। তবুও এর পেছনে অন্য কোন কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে !

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর :  ভোররাতে  ভয়াবহ দুর্ঘটনা। যাত্রী বোঝাই বাস উল্টে কারও কাটা পড়ল পা , কেউ আহত গুরুতর ভাবে। নারায়ণগড় ( Narayangarh Accident ) জাতীয় সড়কে  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বাস ( Bus Accident )। ভুবনেশ্বর থেকে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে কলকাতায় আসছিল দূরপাল্লার বাসটি। ভোর-রাতের দিকে নারায়ণগড়ে পৌঁছে যায় বাসটি। সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । ৬০ নম্বর জাতীয় সড়কে এর ফলে গুরুতর আহত হয়েছেন অনেকে।

সূত্রের খবর, এই ঘটনায় কাটা পড়েছে এক যাত্রীর পা। গুরুতর আহত হয়েছেন আরও ৫-৬ জন। মোট আহতের সংখ্যা ১৫ । আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।  নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, চালকের ঘুম এসে গিয়েছিল বলেই এই  দুর্ঘটনা ঘটেছে। তবুও এর পেছনে অন্য কোন কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।  বাসের ছাদে মালপত্র থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে কিনা সেটাও দেখা হচ্ছে। 

তনু দাস নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,  বাসটি ভুবনেশ্বর দিক থেকে কলকাতা দিকে আসছিল হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায়। স্থানীয়রা দেখেন, এক বাস যাত্রীর পা কেটে পড়ে রয়েছে ! রক্তারক্তি অবস্থা হয়। বেশ কয়েকজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরাও ধন্দে কীভাবে হঠাৎ উল্টে গেল বাস। তবে স্থানীয়রাও জানাচ্ছেন, বাসের উপর প্রচুর পরিমাণে মালপত্র। তার দরুণই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেও সন্দেহ অনেকের। 

আরও পড়ুন :

আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সাম্প্রতিক দুর্ঘটনা 
গত মে মাসে দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে । স্কুটার সমেত আরোহীকে প্রায় ৫০০ মিটার ছেঁচড়ে টেনে নিয়ে যায় সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটান সরকারি বাসের চালক। দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। এরপরেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দফতরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা।               

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget