এক্সপ্লোর

Bharat Jodo Yatra: সাগর থেকে পাহাড় কর্মসূচির দ্বিতীয় দিনে কাকদ্বীপে পৌঁছল প্রদেশ কংগ্রেসের পদযাত্রা

South 24 Parganas:সাগর থেকে পাহাড় কর্মসূচির দ্বিতীয় দিনে কাকদ্বীপে পৌঁছল প্রদেশ কংগ্রেসের পদযাত্রা। অধীর চৌধুরীর নেতৃত্বে এদিন পাথরপ্রতিমা থেকে প্রায় ১৭ কিলোমিটার পথ অতিক্রম করেন কংগ্রেস নেতারা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, দক্ষিণ ২৪ পরগনা: সাগর থেকে পাহাড় কর্মসূচির দ্বিতীয় দিনে কাকদ্বীপে (kakdwip) পৌঁছল প্রদেশ কংগ্রেসের (PCC) পদযাত্রা। অধীর চৌধুরীর (adhir ranjan chowdhury) নেতৃত্বে এদিন পাথরপ্রতিমা থেকে প্রায় ১৭ কিলোমিটার পথ অতিক্রম করেন কংগ্রেস নেতারা। এদিনের কর্মসূচি থেকে ফের বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান অধীর। তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

প্রেক্ষাপট...
কাশ্মীর থেকে কন্যাকুমারী - দেশকে ঐক্যবদ্ধ করার বার্তা নিয়ে পথে নেমেছেন রাহুল গান্ধী। আর তার সমর্থনে সাগর থেকে পাহাড় - ভারত জোড়োর বঙ্গ সংস্করণে নেতৃত্ব দিচ্ছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার ছিল প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় দিন। এদিন সকাল সাড়ে ৯টায় দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা থেকে শুরু হয় পদযাত্রা। পায়ে পায়ে কংগ্রেস কর্মীরা এগিয়ে চলেন কাকদ্বীপ বাজারের উদ্দেশে। সেখান থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'যে এলাকা দিয়ে পদযাত্রা করছি, বিস্তীর্ণ এলাকা প্রাকৃতিক দুর্যোগের শিকার। কখনও আমফান, কখনও আয়লা। বিস্তীর্ণ এলাকায় কংগ্রেসও বিপর্যস্ত, বিধ্বস্ত। ৪৫ বছর আমরা ক্ষমতায় নেই। চাকরি দিতে পারি না। তবু শয়ে শয়ে কর্মীরা অংশ নিয়েছেন। তৃণমূল আজ ৪৫ দিন ক্ষমতায় না থাকলে দলটিকে দেখতে পাওয়া যাবে না।'

কী হল?
প্রথম ৯ কিলোমিটার হাঁটার পরে, প্রতিমাতে কিছুক্ষণের বিরতি। সেখানে স্থানীয় কংগ্রেস কর্মীরা সাগর থেকে পাহাড় যাত্রীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল। মেনুতে ছিল, ভাত, ডাল, তরকারি ও ডিমের ঝোল।
মধ্যাহ্নভোজের পর, ৪৫ মিনিট বিশ্রামের পরে ফের কাকদ্বীপ বাজারের দিকে এগোতে শুরু করে পদযাত্রা। অধীর বলেন, 'পঞ্চায়েত ভোটে কী হবে মমতা বন্দ্যোপাধ্যায় হবে। পঞ্চায়েত ভোট হবে না প্রহসন হবে।' পাল্টা আক্রমণ উড়ে এসেছে তৃণমূল শিবির থেকে! তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'একটা রাজনৈতিক দল যাত্রা করতেই পারে। কিন্তু নিজের দলটা কোথায়? দলটাকে খণ্ড-বিখণ্ড করে দিয়েছে। সেটা আগে জুড়ুক। কংগ্রেসের এ রাজ্যে কী আছে? কিছুই নেই। সিপিএমের সঙ্গে হাত ধরাধরি করে চলছে।' রাজ্য়ে পরপর নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। সাগর থেকে পাহাড় পর্যন্ত এই পদযাত্রা কি তাদের মরা গাঙে জোয়ার আনতে পারবে?
পঞ্চায়েত ভোটের আগে চাঙ্গা হবে কংগ্রেসের সংগঠন? সামনে পঞ্চায়েত ভোটে এই পদযাত্রার প্রভাব কি পড়বে? সেটা বোঝা যাবে কয়েকমাস পরই।

আরও পড়ুন:মোদির যাত্রাপথে নীল-সাদা কাপড়ের আচ্ছাদন, 'ঝুপড়ি ঢাকতেই পর্দা' কটাক্ষ বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget