এক্সপ্লোর

Kanksha News: ১২ ঘণ্টা ধরে মন্ত্রোচ্চারণ, দশ কেজি ঘি আর ৮০০ কেজি বেলকাঠে মঙ্গলযজ্ঞ কাঁকসায়

Kanksha Shyamarupa Temple: কৌশিকী অমাবস্যা তিথি উপলক্ষে প্রতিবছর বিশ্বের সমস্ত মানুষের কল্যাণ কামনায় মঙ্গলযজ্ঞ করা হল কাঁকসার শ্যামরূপার মন্দিরে। সেই উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছিল মন্দিরে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: তারাপীঠের মহাশ্মশানে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) তিথিতে বামদেব সিদ্ধি লাভ করেছিলেন বলে ধর্মীয় বিশ্বাস। তারপর থেকে এই অমাবস্যার রাতে সিদ্ধি লাভের আশায় তারাপীঠ সহ বিভিন্ন শক্তি পীঠে তান্ত্রিক এবং জ্যোতিষীরা তন্ত্রসাধনা করেন। তারাপীঠের আনাচে-কানাচে উপচে পড়ে ভিড়।

আরও পড়ুন: 'পুরো সিস্টেমটা বাজে নয়, সব পুলিশ খারাপ নয়' প্রতিবাদের আরও এক রাত কাটিয়ে বললেন লগ্নজিতা

তারাপীঠের থেকে কিছুটা দূরে অবস্থিত রাজা লক্ষণ সেনের আরাধ্যদেবী কাঁকসার গড় জঙ্গলের অবস্থিত শ্যামরূপা মন্দিরেও (Kanksha Shyamarupa Temple) হয় কৌশিকী অমাবস্যা তিথিতে যজ্ঞ। ৮০০ কেজি বেলকাঠ আর দশ কেজি ঘি দিয়ে নবদ্বীপের শিব ভক্ত ব্রাহ্মণ সমাজ আসেন যজ্ঞ করতে। ১২ ঘণ্টা ধরে এক নাগাড়ে চলে মন্ত্র উচ্চারণ। তবে সিদ্ধি লাভের আশায় নয় এ যজ্ঞ সপ্তসতী চণ্ডী মঙ্গলযজ্ঞ। এখানে সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করা হয়। কৌশিকী অমাবস্যা তিথিতে কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে রাজ্যের ব্যতিক্রমী এই যজ্ঞে দূর-দূরান্তের ভক্তদেরও সমাগম হয়। 

কৌশিকী অমাবস্যা তিথিতে এখানে যজ্ঞে অংশে নেওয়া নবদ্বীপের শিব ভক্ত বাবুলাল গোস্বামী বলেন, "আমরা গত ১০ বছর ধরে সুরত রাজা এবং লক্ষণ সেনের গড় জঙ্গলের মাঝে শ্যামরূপার মন্দিরে আসি যজ্ঞ করতে। দেশের বিভিন্ন প্রান্তে অধর্মের ঘটনা ঘটছে সেই অধর্মের বিনাশের সঙ্গে সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করি। কৌশিকী অমাবস্যা তিথিতে সপ্তসতী চণ্ডী মঙ্গলযজ্ঞ রাজ্যের মধ্যে এই মন্দিরেই হয়। আমরা যজ্ঞ শেষে নরনারায়ণ সেবারও ব্যবস্থা করি।"

আরও পড়ুন: Mamata Banerjee: বিলকিসের ধর্ষকদের মালা পরানো থেকে অলিম্পিকে বিনেশ ফোগাতের ছিটকে যাওয়া, RG কর নিয়ে BJP-কে তীব্র আক্রমণ মমতার

শ্যামরূপা মন্দিরের সেবাইত সন্তোষ রায় বলেন, "মায়ের মন্দিরে কৌশিকী অমাবস্যা তিথিতে অনেকেই আসেন পুজো দিতে। নবদ্বীপের বহু মানুষ আসেন পৃথিবীর মানুষের মঙ্গল কামনায়। সারা রাত ধরে যজ্ঞ করেন। তান্ত্রিক ও জ্যোতিষী থেকে সাধারণ ভক্তরা আসেন এখানে। আমরা সমস্ত রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।"   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Abhijit Gangopadhyay : চিকিৎসকদের অবস্থানে হঠাৎ হাজির অভিজিৎ ! শুনলেন 'গো ব্যাক'ও, প্রাক্তন বিচারপতি বললেন...

সেরা শিরোনাম

TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: ''বিলের পক্ষে ভোট দিন'', 'আইন অনুযায়ী' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুইপ জারি কাকলির
''বিলের পক্ষে ভোট দিন'', 'আইন অনুযায়ী' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুইপ জারি কাকলির
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:
Mamata Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget