এক্সপ্লোর

Abhijit Gangopadhyay : চিকিৎসকদের অবস্থানে হঠাৎ হাজির অভিজিৎ ! শুনলেন 'গো ব্যাক'ও, প্রাক্তন বিচারপতি বললেন...

RG Kar Case : ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। কোনওরকম রাজনৈতিক রং নয়, বরং সাধারণ নাগরিককে পাশে চান তাঁরা। 

কলকাতা : রাত জাগাটা আমাদের কাছে কোনও ব্যাপার নয় ! মিছিলের শুরুতেই জানিয়েছিলেন ডাক্তাররা। দেখিয়ে দিলেন তাঁরা। দুপুর থেকে সন্ধে, রাত পেরিয়ে সকাল, লালবাজারের কাছে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। কোনওরকম রাজনৈতিক রং নয়, বরং সাধারণ নাগরিককে পাশে চান তাঁরা। 

ডাক্তারদের আন্দোলনে মিলেমিশে গিয়েছেন সিনিয়র, জুনিয়র, সরকারি, বেসরকারি ডাক্তাররা। তবে গতকালের লালবাজার অভিযান ছিল জুনিয়র ডাক্তারদের। তাতে রাত বাড়লে একে একে যোগ দেন সাধারণ মানুষ থেকে সিনিয়র ডাক্তাররা। পৌঁছান বিনোদন দুনিয়ার মানুষরাও। তবে এই আন্দোলনে তাঁরা কোনও রাজনৈতিক মুখ চান না। তাই ফিরিয়ে দিলেন বিজেপির সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি আসার সঙ্গে সঙ্গে জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেন, ' এখানে একজন রাজনীতিবিদ এসেছেন। তাঁকে বলব চলে যেতে। দয়া করে আন্দোলনের সঙ্গে রাজনীতিকে জাড়াবেন না।' 

এদিন জুনিয়র ডাক্তারদের জমায়েত থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় । তখন সাংসদ জানান,  তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, একজন সহ নাগরিক হিসেবে এই আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে এসেছিলেন । ' কিন্তু ওঁরা আমাকে ভুল বুঝেছেন৷' 

প্রথম থেকেই আরজি করের পড়ুয়া আন্দোলনকারীরা তাঁদের আন্দোলনে রাজনীতির রং লাগতে দিতে চাননি। আন্দোলনের একেবারে প্রথম দিনেই বিজেপির তরফে যাঁরা আন্দোলনে যোগ দিতে আসেন, তাঁদের চলে যেতে বলেন। এবার লালবাজার অভিযান ও অবস্থান থেকেও বিজেপির প্রতিনিধি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফিরে যেতে বলেন জুনিয়র চিকিৎসকরা।  তবে অভিজিৎ প্রতিবাদীদের বিপক্ষে কোনও কথা না বলে জানান, আন্দোলনকারীদের প্রতি তিনি সহানুভূতিশীল ও সমব্যথী। 

৯ ফুটেরও উঁচু ব্যারিকেডের এক পারে এখনও আন্দোলনে অনড় রয়েছেন চিকিৎসকরা। ব্যারিকেডের অন্য পারে মোতায়েন রয়েছেন পুলিশবাহিনী। সিপি-র পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অবস্থান, জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এরই মধ্যে পুলিশকর্তারা বারবার দেখা করে গিয়েছেন প্রতিবাদী পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে। কিন্তু মঙ্গলের সকালে এসিপির দৌত্যেও কাজ হয়নি। শর্তে অনড় আন্দোলনকারীরা।  

আরও পড়ুন :

'দিদি পাঠিয়েছে, CM কে ফোন করুন' চড়া গলা, হুমকি বর্তমান অধ্যক্ষকে ! কে এই সন্দীপ ঘনিষ্ঠ আফসার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget