এক্সপ্লোর

Tapan Dutta: বাড়তি নিরাপত্তা ও দ্রুত সিবিআই তদন্তের আর্জি, রাজ্যপালের দ্বারস্থ নিহত তৃণমূল কর্মীর স্ত্রী

Tapan Dutta: বর্তমানে প্রতিমা দত্তর পরিবারের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাজ্য পুলিশের এক সশস্ত্র কনস্টেবল

কলকাতা: বাড়তি নিরাপত্তা ও দ্রুত সিবিআই তদন্তের আর্জি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন বালির নিহত তৃণমূল কর্মী তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। এবিষয়ে কথা বলার জন্য রাজ্যপালের কাছে সময় চেয়ে, রাজভবনে গিয়ে চিঠি জমা দিয়েছেন তিনি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

প্রতিমা দত্তের কথায়, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনও মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে। গত বৃহস্পতিবার বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার চারদিনের মাথায় রাজভবনে হাজির নিহতের স্ত্রী প্রতিমা দত্ত। 

বাড়তি নিরাপত্তা ও দ্রুত সিবিআই তদন্ত দুই আর্জি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে আবেদন করেছেন প্রতিমা দত্ত। বর্তমানে প্রতিমা দত্তর পরিবারের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাজ্য পুলিশের এক সশস্ত্র কনস্টেবল কিন্তু, প্রতিমার দাবি, একজন রক্ষী নিয়ে নিরাপদ বোধ করছেন না তিনি। 

আরও পড়ুন: Post Poll Violence: 'সিবিআই প্রণম্য, আমি তো মিষ্টি খাওয়াব' জিজ্ঞাসাবাদের পর উচ্ছ্বসিত বিজেপি নেতা

প্রতিমা দত্ত আরও বলেন, আমার কাছে একজন মাত্র সিকিওরিটি আছে। মনে হয় না নিরাপদ। অন্তত ৩ জন সিকিওরিটি চাইছি। সিবিআইয়ের অর্ডার বেরিয়ে গেছে। তারপরেও আমার সঙ্গে যোগাযোগ করেনি। তা যাতে ত্বরাণ্বিত হয়, তা রাজ্যপালকে জানাতে চাই।

২০১১ সালের ৬ মে নিশ্চিন্দা রেলগেটের কাছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় বালির তৃণমূল নেতা ও পরিবেশকর্মী তপন দত্তকে। তাঁর স্ত্রী অভিযোগ করেন, এলাকার জলাভূমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করায় প্রোমোটারদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে তপন দত্তকে খুন করা হয়েছে৷

অভিযোগ ছিল, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে৷ ২০১১ সালের অগাস্ট মাসে CID’র পেশ করা প্রথম চার্জশিটে নাম ছিল অরূপ রায়-সহ ১৩ জন তৃণমূল নেতার কিন্তু, সেপ্টেম্বরে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে CID৷

সেখানে কোনও কারণ না দেখিয়েই অরূপ রায়-সহ ৮ জনের নাম বাদ দেওয়া হয়৷ এরপর, ২০১৪ সালের ৬ ডিসেম্বর, প্রমাণের অভাবে অভিযুক্ত বাকি ৫ জনকে বেকসুর খালাস করে হাওড়া আদালত। ১১ বছর পর সেই খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget