এক্সপ্লোর

Post Poll Violence: 'সিবিআই প্রণম্য, আমি তো মিষ্টি খাওয়াব' জিজ্ঞাসাবাদের পর উচ্ছ্বসিত বিজেপি নেতা

BJP: ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে, বীরভূম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য আধিকারিক, জেলাস্তরের একাধিক তৃণমূল নেতা ও আইপ্যাকের এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বীরভূম: বিধানসভা ভোটের (Assembly Election) রেজাল্টের পর, কেন ফোন করা হয়েছিল অনুব্রতকে? জানতে, বীরভূমের (Birbhum) বিজেপি নেতা (BJP Leader) কালোসোনা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এ ছাড়াও ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে, বীরভূম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য আধিকারিক, জেলাস্তরের একাধিক তৃণমূল নেতা ও আইপ্যাকের এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ; ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় প্রথমবার কোনও বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ। বীরভূমের বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করল CBI।  এই মামলায় প্রথমে অনুব্রত মণ্ডল তারপর, তাঁর ঘনিষ্ঠ ৫ তৃণমূল বিধায়ক ও জেলাস্তরের একাধিক নেতাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

গত বছর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন বীরভূমের ইলামবাজারে গৌরব সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়। সিবিআই সূত্রে খবর, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে যাঁরা ফোন করেছিলেন, কললিস্ট দেখে তাঁদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

কালোসোনা মণ্ডলের কথায়: বীরভূমের বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলের কথায়, ওই সময় বিভিন্ন নেতাদের ফোন করেছিলাম। সেইসময় বিজেপি আক্রান্ত হওয়ায় ফোন করতাম। অনুব্রতকে ফোন করেছিলাম কিনা জানি না। সোমবার, দর্গাপুরে, NIT’র গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে চলে কালোসোনা মণ্ডলকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। 

সকাল সাড়ে ৯টায় সিবিআইয়ের ক্যাম্পে ঢোকেন তিনি। বের হন, সাড়ে ১২টা নাগাদ। বেরিয়ে কালোসোনা মণ্ডল বলেন, 'খুব খুশি। কোনও বিড়ম্বনা হয়নি। সিবিআই প্রণম্য। এত ভাল ব্যবহার, আমি তো মিষ্টি খাওয়াব'

এ দিন কালোসোনা মণ্ডল ছাড়াও, অনুব্রত মণ্ডলের কললিস্ট ঘেঁটে, বীরভূম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানা, জেলার স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আড়ি, তৃণমূলের নলহাটির ব্লক সভাপতি বিভাস অধিকারী, পশ্চিম বর্ধমানের তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়, বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য কুমার গোস্বামী, রুবিনা বিবি নামে বীরভূমের এক তৃণমূল কর্মী ও ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা, আইপ্যাকের বীরভূমে নিযুক্ত এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, প্রত্যেকের কাছেই জানতে চাওয়া হয়, অনুব্রতকে ফোন করার কারণ। 

আরও পড়ুন: Student Protest: 'কেন উচ্চমাধ্যমিকে ফেল করানো হল?' পড়ুয়াদের বিক্ষোভে তুলকালাম শিক্ষা সংসদ চত্বরে

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget