এক্সপ্লোর

Road Accident:ট্রাকের পিছনে ধাক্কা পিক আপ ভ্যানের, গুরুতর জখম ১

Pick Up Van Hits Truck:ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল পিক আপ ভ্যান। শিউরে ওঠার মতো দৃশ্য ধরা পড়ল সিসিটিভি-তে। শিলিগুড়ি মহকুমার জগন্নাথপুরের ঘটনা।

সনৎ ঝা, দার্জিলিং: ট্রাকের (Truck) পিছনে সজোরে ধাক্কা মারল পিক আপ ভ্যান (Pick Up Van)। শিউরে ওঠার মতো দৃশ্য ধরা পড়ল সিসিটিভি-তে। শিলিগুড়ি (Siliguri) মহকুমার জগন্নাথপুরের ঘটনা। গুরুতর জখম হয়েছেন ১ জন। আশার কথা একটাই। একেবারে কান ঘেঁষে রক্ষা পেয়েছেন ট্রাকের পিছনে দাঁড়িয়ে থাকা দুই বাইকচালক। তবে পিক আপ-ভ্যান সহ দুটি বাইকই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। 

কী ঘটেছিল? 
গত কাল অর্থাৎ বুধবার রাতের ওই দুর্ঘটনার যে দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে তা যেন সিনেমার হাড় হিম করা দৃশ্যকেও হার মানাবে। ফুটেজে ধরা পড়ে, রাতের অন্ধকারে জগন্নাথপুরের রাস্তার পাশে একটি ট্রাক এসে দাঁড়ায়। ঠিক সেই সময়, আচমকাই পিছন দিক থেকে অর্থাৎ ইসলামপুরের দিক থেকে আসা, একটি পিক আপ ভ্যান রাস্তার ডিভাইডারের উপর সজোরে ধাক্কা মারে। তার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে আঘাত করে। পাশেই চালক সমেত দুটি বাইক দাঁড়িয়েছিল। ঘটনাস্থলে গুরুত্বর আহত হন ওই পিক আপ ভ্যানের চালক। এবং ট্রাকের পেছনে থাকা দুইটি বাইক ভেঙে চুরমার হয়ে যায়। তবে কোনও ক্রমে দু'জন আরোহী প্রাণে বেঁচে যান। যদিও অল্পবিস্তর আহত হয়েছেন তাঁরাও। দুর্ঘটনার গোটা দৃশ্যটি সিসিটিভিতে ধরা পড়েছে। গোটাটা খতিয়ে দেখছে শিলিগুড়ি বিধাননগর ফাঁড়ির পুলিশ। এই রাজ্যে কোনও না কোনও সময়ে পথ দুর্ঘটনার খবর বার বার শিরোনামে এসেছে। গত কালই যেমন, নিউটাউনে একটি পুলকার দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে পুলিশ জানায়, মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গিয়েছিল পুলকারটি। পাঁচজন ছাত্র ছিল তাতে। বালিগুড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। চালককে আটক করে পুলিশ।

সদ্য সৌরনীলকে হারিয়েছে এই শহর। এখনও আকাশে বাতাসে মা ও ছেলের মধ্য়ে কথোপকথন ভাসছে। শুকনো চোখে মা মনে করছেন, দুর্ঘটনার আগে তার ছোট্ট ছেলেটা কী বলছিল ? সেই সাক্ষাৎকার এখনও ভুলতে পারেননি শহরবাসী। কিন্তু সৌরনীলের এই মৃত্যু স্বাভাবিকভাবেই এক সমুদ্র প্রশ্ন তুলে ধরেছে। সে দিন বেপরোয়া লরিতে পিষে সাত বছরের ফুটফুটে শিশু সৌরনীলের মৃত্য়ুর ঘটনায় এখনও শোকস্তব্ধ শহর। এই মাসের ২৫ তারিখই ছিল তাঁর জন্মদিন। কিন্তু,তার আগেই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নেয় তাকে। এই ঘটনার পর স্থানীয়দের রোষ আছড়ে পড়েছিল পুলিশের ওপর। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন নিহত শিশুর স্কুলের প্রধান শিক্ষকও। তবে এখানেই শেষ নয়, আগেও মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে বাংলার একাধিক নাগরিক।

এই ট্র্যাডিশন বদলাবে কবে? 


আরও পড়ুন:ছাত্রমৃত্যুর তদন্ত রিপোর্টে তীব্র অসন্তোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে একাধিক কড়া প্রশ্নের উত্তর চাইল UGC

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget