এক্সপ্লোর

Jadavpur University : ছাত্রমৃত্যুর তদন্ত রিপোর্টে তীব্র অসন্তোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে একাধিক কড়া প্রশ্নের উত্তর চাইল UGC

UGC : শিক্ষামহলের আশঙ্কা, উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ অর্থের পরিমাণে কাটছাঁট করতে পারে ইউজিসি। সাময়িকভাবে তা বন্ধ করে দেওয়াও হতে পারে। 

দীপক ঘোষ, কলকাতা : ছাত্রমৃত্যুর তদন্তে যাদবপুরের রিপোর্টে তীব্র অসন্তোষ ইউজিসি-র (UGC)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১২ দফা প্রশ্ন-সহ কড়া ইমেল। ইউজিসি-র বিধি না মানা হলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। এর আগে গত ১৫ তারিখ যাদবপুরে গিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন, যাদবপুরের প্রাথমিক রিপোর্টে সন্তুষ্ট ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধিদলের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা থাকলেও, তারা আসছেন না জানিয়ে রিপোর্টে সন্তুষ্ট হওয়ার কথাই জানিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। শিক্ষামহলের আশঙ্কা, উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ অর্থের পরিমাণে কাটছাঁট করতে পারে ইউজিসি। সাময়িকভাবে তা বন্ধ করে দেওয়াও হতে পারে। 

যদিও জানা যাচ্ছে, 'মৃত্যুর আগে পড়ুয়াকে কী পদ্ধতিতে হস্টেলের রুম বরাদ্দ করা হয়েছিল ? অ্যান্টি র‍্যাগিংয়ের নম্বর, থানার নম্বর পড়ুয়াদের দেওয়া হয়েছিল ? নতুন পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের তরফে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছিল ? হস্টেলে বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্রদের সঙ্গে যোগাযোগের কোনও প্রতিনিধি ছিলেন ?' এই ধরনের ১২ দফায় প্রশ্নের জবাব চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল ইউজিসি-র। নতুন ছাত্রদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তরফে করা সার্ভে রিপোর্টও (Survey Report) ২৪ ঘণ্টার মধ্যে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ছাত্রমৃত্যুর পর থেকে বারবার আতসকাচের নিচে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা। তাদের একাধিক পদক্ষেপ নিয়ে যেন প্রশ্ন উঠেছে, তেমনই প্রশ্ন উঠেছে একাধিক বিষয়ে ভূমিকা না নেওয়া ঘিরে।

এদিকে, 'র‍্যাগিং নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে চিঠি ইউজিসিকে পাঠিয়েছে তা সন্তোষজনক নয়। এ নিয়ে যাদবপুরকে চিঠিও পাঠিয়েছে ইউজিসি', যে ১০টি পয়েন্টে যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তর দিয়েছে, তা যথেষ্ট নয়, মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছিল, তাদের ভূমিকা নিয়ে ইউজিসি সন্তুষ্ট হয়েছে। পাশাপাশি এর পরে প্রত্যেক পদক্ষেপে কীভাবে এগোচ্ছে বিশ্ববিদ্যালয়, সেটা জানাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে। যদিও ছাত্রমৃত্যুর তদন্ত ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপে যে ইউজিসি বেশ অসন্তুষ্ট, সেটাই বুঝিয়ে কড়া ইমেল পাঠানো হয়েছে।

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় এই নিয়ে একে একে মোট ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। প্রথমে ৩। আর এবার আরও ৬। ৬ জনেরই ২৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক। ধৃত ৯ জনের মধ্য়ে ৪ প্রাক্তনী ও ৫ জন পড়ুয়া। কিন্তু এদের সবাই থাকতেন হস্টেলে। ধৃত ৬ জনের মধ্যে যে ৩ জন প্রাক্তনীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- 'মেন হস্টেলে বসত নেশার আসর, ঘরে-ছাদে র‍্যাগিং', বিস্ফোরক হস্টেলের সুপার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget