এক্সপ্লোর

Siliguri To Nepal: এক বাসে নেপাল, শিলিগুড়ি থেকে নয়া বাসরুটের ভাবনা রাজ্যের

New Bus Route: শিলিগুড়ি থেকে কাঠমান্ডু সরাসরি বাস। যাত্রীদের সুবিধার কথা ভেবে এমনই চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।

সুদীপ্ত আচার্য ও সুমন ঘড়াই, কলকাতা: শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত বাস চালু করতে চায় রাজ্য সরকার। এজন্য কেন্দ্রের কাছে তদ্বিরও করা হচ্ছে বলে জানালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিকে, বাণিজ্যিক গাড়ির সার্টিফিকেট অফ ফিটনেস পুনর্নবীকরণের জন্য ওয়েভার স্কিম ঘোষণা করেছে রাজ্য।

এক বাসে কাঠমান্ডু?
শিলিগুড়ি থেকে কাঠমান্ডু সরাসরি বাস।  যাত্রীদের সুবিধার কথা ভেবে এমনই চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বোর্ড মিটিংয়ের পর সরকারের এই মনোভাবের কথা জানালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী বলেন, 'শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত প্রথম আন্তর্জাতিক বাস পরিষেবা শুরু করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম, এজন্য কেন্দ্রীয় সরকারের (Central Government) অনুমতি মেলেনি, ব্যক্তিগতভাবে নীতিন গড়কড়ির কাছে চিঠি পাঠাব।'

সংস্কারের কাজ চলায় আপাতত বন্ধ রয়েছে বাগডোগরা বিমানবন্দর। এর ফলে চাপ বেড়েছে শিলিগুড়ির সড়কপথে। এই চাপ সামলাতেই বাসের সংখ্যা বাড়িয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সেই কারণেই ৭টি নাইট সার্ভিসের (Night Service) সঙ্গে আরও ৩টি অতিরিক্ত বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। যাত্রীদের সুবিধার জন্য ই-টিকিটও চালু হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

আলোচনায় ট্রাক টার্মিনাল:
সীমানা এলাকায় ট্রাক টার্মিনালে ফি নেওয়ার ক্ষেত্রে সামঞ্জস্য আনার কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, বর্ডার এলাকায় ট্রাক টার্মিনালে ফি-র কাঠামোয় সামঞ্জস্য আনা হচ্ছে, এখানকার কর্মীদের চুক্তির ভিত্তিতে পরিবহণ দফতরের আওতায় আনা হচ্ছে।

সার্টিফিকেট অফ ফিটনেস:
করোনাকালে অনেক বাণিজ্যিক গাড়িরই সার্টিফিকেট অফ ফিটনেস (certificate of fitnes) নির্দিষ্ট সময়ে পুনর্নবীকরণ হয়নি। তাদের জন্য ওয়েভার স্কিম চালু করেছে পরিবহণ দফতর। এককালীন দেড় হাজার টাকা জমা দিলে সার্টিফিকেট পুনর্নবীকরণ হয়ে যাবে বলে জানানো হয়েছে। সমস্যা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিবহন দফতরের একটি সূত্র।

আরও পড়ুন: ক্ষতিপূরণে অতিরিক্ত টাকা, ২ বছর পর ফেরত চেয়ে নোটিশ

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget