এক্সপ্লোর

Modi On Sandeshkhali: 'রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদছে..', সন্দেশখালিকাণ্ডে মন্তব্য মোদির

Modi Attacks TMC Sandeshkhali: ভোটের আগে সন্দেশখালিকাণ্ডে শাসকদলকে জোর নিশানা, কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর ?

কলকাতা: চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে পশ্চিমবঙ্গে অপরাধের শীর্ষে, সন্দেশখালিকাণ্ড (Sandeshkhali violence)। তবে এযাবৎকালে যতগুলি নির্বাচন এসেছে, তার আগে বহুবার  অপরাধের অভিযোগ বাইরে এসেছে। শাসক ও বিরোধী দু তরফেই। তবে বলার অপেক্ষা রাখে না, সেই সবগুলিকেই পার করেছে, এবারের ঘটনা। মূলত ভোটের আগে যখন নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতিতে জেরবার শাসকদল (TMC), ঠিক সেই সময়ই সন্দেশখালিতে গিয়ে হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED) ও সংবাদমাধ্যমকে। আর তারপরেই একটা ঘটনার সঙ্গে উঠে আসে, ভয়াবহ একের পর এক অভিযোগ। তা হল দীর্ঘ দিন ধরে চলে আসা 'নারী নির্যাতন।' গোটা এলাকার 'নির্যাতিতারা' এতদিনে মুখ খুলেছে। প্রত্যেকেই অভিযোগের আঙুল, শাসকদলের নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। অভিযোগ এতটাই গুরুতর যে, আজ প্রধানমন্ত্রীও (PM Modi) উল্লেখ করলেন সেই কথা। মোদির কথায়, 'সন্দেশখালিতে যা হয়েছে, আজ তা দেখে হয়তো রাজা রামমোহন রায়ের (Raja Ram Mohan Roy) আত্মাও কাঁদছে।' 

মূলত ডিজিটালাইজেশনের যুগে এতটা এগিয়ে ভারত, এমনকি মহাকাশ গবেষণাতেও মুকুটে নয়া পালক। আর সেই দেশেই এমন লজ্জাজনক ঘটনা, প্রকৃতই কি পিছনে ঠেলে নিয়ে যাচ্ছে না ? প্রশ্ন রাজনৈতিক মহলে। মূলত ১৭ থেকে ১৮ শতকের সময় যখন অলিতে গলিতে অবহেলিত মহিলারা, সতীদাহ থেকে বর্ণপ্রথায় জর্জরিত বাংলা, ঠিক সেই সময়েই সমাজ সংষ্কারক হয়ে এলেন রাজা রামমোহন রায়। তাই এত পথ এগিয়েও এই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ ? ঠিক সেই প্রশ্নেই নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদি। মূলত গত কয়েক সপ্তাহে, শেখ শাহজাহান ফেরার হওয়ার পর, সেখানকার বাসিন্দারা মুখ খুলেছেন। কীভাবে রাতের পর রাত, তাঁরা নির্যাতিত হয়েছেন, সেই কথাগুলি প্রকাশ্যে এসেছে। নির্বাচনের আগে বাংলার শাসকদলের উপর, ঠিক সেই জায়গাতেই আঘাত হানলেন প্রধানমন্ত্রী (PM)।

আরও পড়ুন, আজ রাজভবনে মুখোমুখি হবেন মোদি - মমতা ?

এদিন মোদি বলেন, 'সন্দেশখালিতে যা হয়েছে, আজ তা দেখে হয়তো রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে। দুঃসাহসের সমস্ত সীমারেখা অতিক্রম করে গিয়েছে তৃণমূল। সন্দেশখালির মা-বোনেরা মমতা দিদির কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু কেউ তো অভিযুক্তদের আড়াল করছিল এতদিন। সন্দেশখালির মা-বোনেদের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বাংলার পুলিশ। মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, তার জবাব দিতে হবে। সব চোটের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে।'

 

 

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget