এক্সপ্লোর

PM Modi: TMC নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে : প্রধানমন্ত্রী মোদি

Modi Attacks TMC On Infiltrators : অনুপ্রবেশকারীদের ইস্যুতে রাজ্যে এসে তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রীর, কী বললেন ?

কলকাতা : একদিকে ওড়িশা-সহ দেশের একাধিক রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্থার অভিযোগ উঠেছে। এই ইস্যুতে ইতিমধ্যেই পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই মমতা প্রশ্ন তোলেন, 'বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল ?' বলতে গেলে গত কয়েকদিন ধরেই এই ইস্যুতেই অসমের মুখ্যমন্ত্রী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রীর বাক্যবাণ ছোড়াছুড়ি চলছে। এহেন পরিস্থিতিতেই আজ রাজ্যে এসে তৃণমূলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী মোদি। বললেন, 'টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে।'

আরও পড়ুন, তৃণমূল সরকার গেলেই আসল পরিবর্তন আসবে : প্রধানমন্ত্রী মোদি

এদিন দুর্গাপুরের সভায় এসে মোদি বলেন 'টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে। দেশের সুরক্ষার জন্য এটি খুবই বিপজ্জনক। দেশের সাংবিধানিক সংস্থাগুলিকেও আক্রমণ করছে টিএমসি। যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারতের সংবিধান অনুযায়ী। যে কোনও ধরণের চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না। বাংলার ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন।'

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, রাজ্য় রাজনীতির অন্য়তম প্রধান ইস্য়ু হয়ে উঠেছে এটাই। প্রত্য়াশিতভাবেই শুক্রবার দু'টো ইস্য়ুই বারবার উঠে এলে নরেন্দ্র মোদির মুখে। তৃণমূলকে বিদ্ধ করতে প্রধানমন্ত্রী হাতে তুলে নিলেন অনুপ্রবেশ-অস্ত্র। সেই সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারিও দিলেন রাজ্য়ের শাসক দলকে। দুদিন আগেই মমতা বন্দ্য়োপাধ্য়ায় দাবি করেছিলেন বিজেপি শাসিত রাজ্য়ে বাঙালিদের ওপর অত্য়াচার হচ্ছে। বিজেপির গায়ে কার্যত অবাঙালি তকমা লাগানোর চেষ্টা করেছিলেন তিনি।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালিদের ওপরে আপনাদের এত রাগ কেন? কী করেছে বাঙালিরা আপনাদের?  পাল্টা রাজ্য়ে এসে নরেন্দ্র মোদি দাবি করলেন, পশ্চিমবঙ্গবাসীর জন্য় নয়, তৃণমূল আসলে অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাস্তায় নেমেছে।প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, তৃণমূল এখন তাদের (অনুপ্রবেশকারী) সমর্থনে খোলাখুলি নেমে পড়েছে। আমি দুর্গাপুরের মাটি থেকে স্পষ্ট বলে দিচ্ছি, যারা ভারতের নাগরিক নয়, আবার শুনে নিন, যারা ভারতের নাগরিক নয়, যারা অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধান অনুযায়ী ব্য়বস্থা নেওয়া হবে। বাংলা অস্মিতার বিরুদ্ধে কোনও চক্রান্তকে বিজেপি সফল হতে দেবে না। এটা মোদির গ্য়ারান্টি। বাংলাদেশি জঙ্গির হাতে ভোটার কার্ড কিংবা ভুয়ো নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরির নজির এ রাজ্য়ে সামনে এসেছে। দুর্গাপুরের জনসভায় এই ইস্য়ুও বাদ দিলেন না নরেন্দ্র মোদি। তুললেন তোষণের অভিযোগও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget