এক্সপ্লোর

Ram Mandir Inauguration: কেন রামমন্দির উদ্বোধনের আগে দক্ষিণের মন্দিরেই ঘুরলেন মোদি, মিশন দাক্ষিণাত্য?

PM Narendra Modi : কেন রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের বিশেষ ব্রত পালনের সঙ্গে সঙ্গে, দক্ষিণ ভারতের মন্দিরে পুজো-অর্চনায় ব্যস্ত রইলেন খোদ নরেন্দ্র মোদি? জল্পনার ঝড় উঠেছে! 

দীপক ঘোষ, আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক মন্দিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলে জল্পনা, মন্দির রাজনীতির মাধ্যমেই কি দক্ষিণ ভারতে বিজেপির অবস্থান দৃঢ় করতে চাইছেন নরেন্দ্র মোদি? এই প্রসঙ্গ নিয়ে চলছে রাজনৈতিক তরজা। 

উত্তর ভারতজুড়ে শুধুই বিজেপি। রামের আবেগে উত্তরে তর তর করে উঠছে পদ্ম-পতাকা। কংগ্রেস অধুনা যখন মূলত দক্ষিণ ভারতের দল হিসাবে পরিচিত, তখন নরেন্দ্র মোদি চেষ্টা করছে এবার দক্ষিণেও নিজের দলের জন্য় জায়গা করতে। কারণ, কর্ণাটক বাদে সেখানে এখনও বিজেপির কার্যত অস্তিত্ব নেই। তাই সেই মন্দির রাজনীতির মধ্য়ে দিয়েই মোদি চাইছেন দক্ষিণে জমি পোক্ত করতে। মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাই কি রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের বিশেষ ব্রত পালনের সঙ্গে সঙ্গে, দক্ষিণ ভারতের মন্দিরে পুজো-অর্চনায় ব্যস্ত রইলেন খোদ নরেন্দ্র মোদি? জল্পনার ঝড় উঠেছে! 

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের ব্যাখ্যা , 'দক্ষিণ ভারতে বিজেপি এত স্ট্রং নয়, তাই ছড়াতে চাইছে হিন্দুত্বকে'। মহারাষ্ট্রের পঞ্চবটী থেকে তামিলনাড়ুর ধনুষ্কোটি পর্যন্ত একের পর এক কর্মসূচি পালন করেছেন প্রধানমন্ত্রী। গত ১৬ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীতে বীরভদ্র মন্দির পরিদর্শন করেন তিনি। পরদিন, অর্থাৎ ১৭ জানুয়ারি কেরলের ত্রিশূর জেলার শ্রীরামস্বামী মন্দিরে যান।  কিছুদিন আগে তামিলনাড়ুর ডিএমকে নেতাদের সনাতন ধর্ম নিয়ে করা মন্তব্য ঘিরে বিজেপির সঙ্গে বিরোধী শিবিরের তর্কযুদ্ধ শুরু হয়। গত শনিবার দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সেই তামিলনাড়ুর তিরুচিরাপল্লির শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেদিনই তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথস্বামী মন্দিরে প্রার্থনা সারেন নরেন্দ্র মোদি। ডুব দেন সমুদ্রে। রামমন্দির উদ্বোধনের আগের দিন, রবিবার তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথপুরম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পুজো দেন কেথান্ডারামস্বামী মন্দিরে।

পরিসংখ্যান বলছে, দক্ষিণ ভারতের রাজ্যগুলির ১৩০টি লোকসভা কেন্দ্রের মধ্যে এখনই বিজেপির দখলে মাত্র ২৯টি লোকসভা। এর মধ্যে ২৫টি লোকসভা কেন্দ্র কর্নাটকে। বাকি ৪টি তেলঙ্গানায়। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরলে এখনও বিজেপি শূন্য। তাই কি দাক্ষিণাত্য বিজয়ে মোদির এই 'টেম্পল রান'?  রাম মন্দির উদ্বোধনের আগে মোদির এই দাক্ষিণাত্যে মন্দির সফর কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার। আবেগ উসকে, নির্বাচনে কতটা ফসল ঘরে তুলতে পারে বিজেপি, সেটা এখন দেখার বিষয়।           

আরও পড়ুন: Dilip Ghosh: 'নেতাজির নামে রাজনীতি, জন্মজয়ন্তীতে মূর্তি পরিষ্কার করেনি..', মন্তব্য দিলীপের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget