এক্সপ্লোর

Dilip Ghosh: 'নেতাজির নামে রাজনীতি, জন্মজয়ন্তীতে মূর্তি পরিষ্কার করেনি..', মন্তব্য দিলীপের

Dilip Attacks TMC On Netaji: নেতাজি'র জন্মজয়ন্তীতে শাসকদলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন দিলীপ ঘোষ, নিজে হাতে পরিষ্কার করলেন মূর্তি...

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: নেতাজি সুভাষচন্দ্র বসু'র জন্মজয়ন্তীতে দিলীপের নিশানায় শাসকদল।  মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পুরাতনবাজারে অবস্থিত পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।আর তারপরই একযোগে বাম-তৃণমূল-সহ তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তিনি। বললেন, 'নেতাজির নামে রাজনীতি করছে, জন্মজয়ন্তীতে তাঁর মূর্তি পরিষ্কার করেনি খড়গপুর পৌরসভা।'

'নেতাজির নামে রাজনীতি, জন্মজয়ন্তীতে তাঁর মূর্তিও পরিষ্কার করেনি..'

 এদিন দিলীপ ঘোষ বলেন, 'খড়্গপুরের পুরাতন বাজার চকে নেতাজির যে মূর্তিতে আমরা মাল্য দান করলাম। শুনেছি গতকাল এক কমিউনিস্ট বলেছেন বিজেপি নাকি নেতাজিকে বোঝে না। এতদিন তারা রাজত্ব করেছেন। নেতাজির মূর্তি পড়ে আছে। এখানে কেউ ঝাড়ু মারেনি। কেউ পরিষ্কার করেনি। তৃণমূলের পৌরসভা আছে এখানে। আজ ২৩ জানুয়ারি। ওদিকে নেতাদির নামে রাজনীতি করবেন। নেতাজির মূর্তি ঝাড়ু মারা, পরিষ্কার করা, এটা পৌরসভার কাজ। কিন্তু কিছু করেনি। আমরা আসার পর, আমাদের কাউন্সিলর ঝাড়ু মারছে, পোছাপুছি করছে। তাতে আমরা সবাই মিলে হাত লাগালাম। এবং মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করলাম।'

'উনি খড়্গপুরে এতদিন পরে এসেছেন, পরিষ্কার করার জন্য'

অপরদিকে, খড়গপুর পৌরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, 'এইভাবে নোংরা রাজনীতি আমরা করি না। ওই পথে নামিনি। উনি খড়্গপুরে এতদিন পরে এসেছেন পরিষ্কার করার জন্য। এবার আর জিততে পারবে না। রাস্তাঘাট পরিষ্কার করবে। সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে। কেউ যদি গায়ের জোরে বলে বলে তো কিছু করার নেই।' 

আরও পড়ুন, 'নেতাজির চিন্তার সঙ্গে, আমাদের ভাবনার কোনও পার্থক্য নেই..', বার্তা মোহন ভাগবতের

অপরদিকে, নেতাজি সুভাষচন্দ্র বসু'র জন্মজয়ন্তীতে কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত ( RSS Chief Mohan Bhagwat)। এদিন নেতাজি জন্মজয়ন্তীতে ( Netaji Subhas Chandra Bose Birth Anniversary) বারাসতে জনসভা করেন তিনি। এদিন তিনি বলেন,'এটা দেখলে সমাধান আসবে। নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন, সেটা অসম্পূর্ণ রাখতে দেখেননি। উনি জানতেন, এটা একটা প্রজন্মের কাজ নয়।  অবিরত করে যেতে হবে। এই কাজের জন্য আমার জীবনও হয়তো যথেষ্ট নয়, কিন্তু কোনও সমস্যা নেই। আমি এমনই প্রেরণা দিয়ে যাব, যে প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত হয়ে এই কাজ করে যাবে। আত্মদর্শন সম্পন্ন, চারিত্রিক গুণে ভরা প্রজন্ম দেশের জন্য জীবন-মৃত্য়ুতে উঠে দাঁড়াবে।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget