এক্সপ্লোর

Howrah Station: কড়া নিরাপত্তায় মুড়ল হাওড়া স্টেশন, বন্ধ কোন কোন প্ল্যাটফর্ম?

PM Narendra Modi: এসপিজির তরফে হাওড়া স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সুনীত হালদার, হাওড়া: শনিবার হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের জন্য এসপিজির (SPG)-এর তরফে হাওড়া স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, গতকাল রাত ১২টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ৩টি প্ল্যাটফর্ম। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩ নম্বর-এই তিনটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সারাদিন ও আগামীকাল দুপুর ২টো পর্যন্ত ওই তিনটি প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ থাকবে। ওই তিনটি প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত ট্রেন ছাড়ার কথা ছিল, সুবিধা অনুযায়ী সেই ট্রেনগুলি অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়ার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে আগামীকাল দুপুর পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোড। অন্যদিকে, প্রধানমন্ত্রীর আসার আগের দিনই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। আশেপাশের এলাকায় চলছে নাকা তল্লাশি। 

রাজ্যে কী কী অনুষ্ঠান:
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্য়েই দেশের নানা জায়গায় শুরু হয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এর মধ্যে বাংলাতেই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস শুরু হতে চলেছে। সেটা উদ্বোধন করতেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি হয়েছে নরেন্দ্র মোদির। তারপরে গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেওয়ার কথা তাঁর। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সকাল ১০ টা ১৫ নাগাদ মোদি পৌঁছবেন রেস কোর্সে। আরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশন পৌঁছবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকাল ১১ টা নাগাদ হাওড়া স্টেশন থেকে গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়ের দিকে রওনা দেবে প্রধানমন্ত্রীর কনভয়। ১১-১০-এ আইএনএস সুভাষে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা নরেন্দ্র মোদির। সেখানেই ‘নমামি গঙ্গে’ এবং ‘ডিডব্লুএস’-এর একটি প্রদর্শনীতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী।

সোমবার সকালে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকেই পরীক্ষামূলক যাত্রা শুরু করেছিল বন্দে ভারত এক্সপ্রেস ( Vande Bharat Express  )। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে ১৬ বগির এই ট্রেন। 

আরও পড়ুন: করোনা উৎকণ্ঠা, রাজ্যজুড়ে তৈরি রাখা হচ্ছে ৩ হাজারের বেশি বেড, পরিকাঠামো নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget