এক্সপ্লোর

Jahangir Khan: ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Kolkata News: মোট ৫ টি FIR-এর ভিত্তিতে জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ, নির্দেশ আদালতের।

কলকাতা : ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে জাহাঙ্গির খানকে, নির্দেশ আদালতের। তদন্তের ওপর কোনও রকম স্থগিতাদেশ নয়, জানাল আদালত। যে মামলাগুলি ইতিমধ্যেই দায়ের হয়েছে শুধুমাত্র সেই মামলাগুলিতে কোনও পদক্ষেপ করবে না পুলিশ, নির্দেশ আদালতের। মোট ৫ টি FIR-এর ভিত্তিতে জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ, নির্দেশ আদালতের। নির্বাচন কমিশনের জারি করা গাইডলাইন মেনে চলতে হবে জাহাঙ্গির খানকে, নির্দেশ আদালতের। ভোটার বা অন্য কাউকে হুমকি বা বাধা দিতে পারবেন না জাহাঙ্গির খান, নির্দেশ আদালতের। 

মামলার পর পর মামলা দায়ের করছে পুলিশ, অভিযোগ জাহাঙ্গির খানের আইনজীবীর। মামলা থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গ উল্লেখ জাহাঙ্গিরের। ২০২১ সালে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গ উল্লেখ জাহাঙ্গিরের। সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রীকে রক্ষাকবচ দিয়েছিল আদালত, সওয়াল জাহাঙ্গিরের। 'আমার বিরুদ্ধে কটি মামলা দায়ের আছে জানানো হোক। ৯ বছরের পুরনো ঘটনা নিয়ে মামলা দায়ের হচ্ছে। ১ দিনের মধ্যে ৩টি মামলা দায়ের হয়েছে', সওয়াল জাহাঙ্গিরের আইনজীবীর। 

রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণেই FIR দায়ের করছে পুলিশ, সওয়াল জাহাঙ্গির খানের আইনজীবীর। নির্বাচনের দিন জাহাঙ্গির খান এবং তাঁর অনুগামীরা কি কি ঘটনা ঘটিয়েছে সেটা দেখুন দয়া করে, সওয়াল রাজ্যের। 'জাহাঙ্গির খান ভোটারদের ভয় দেখিয়েছেন, বুথ দখল করছেন এবং ব্যালট বিকৃত করেছেন', তাই নির্বাচন কমিশন বাধ্য হয়ে নির্বাচন বাতিল করে নতুন করে করার নির্দেশ দিয়েছে, সওয়াল রাজ্যের। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় মামলাকারীকে নির্বাচনে অংশ নিতে হবে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। ২৬ মে পরবর্তী শুনানি। রক্ষাকবচের চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন জাহাঙ্গির খান। 

আগামী ২১ মে ফলতায় ফের নির্বাচন হতে চলেছে। সেখানেই তৃণমূলের প্রার্থী এই জাহাঙ্গির খান। কদিন আগেই তাঁর এক আত্মীয় গ্রেফতার হয়েছেন। ফলতায় পুনর্নির্বাচনের আগে, একের পর এক অ্যাকশন শুরু পুলিশের। একদিকে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। ওই একই দিনে আবার, পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ক্য়ানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাদা, উত্তম দাস। এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget