এক্সপ্লোর

Left Rally: দক্ষিণবঙ্গের দুঃখ ছিল, পাহাড় নেই। তৃণমূল নেতার বাড়ি গেল টাকার পাহাড় দেখা যাবে: সেলিম

Mohammed Salim: শিলিগুড়ি জনসভা থেকে রাজ্য সরকারকে নিশানা মহম্মদ সেলিমের।কটাক্ষ, 'দক্ষিণবঙ্গের মানুষের অনেক দুঃখ ছিল, পাহাড় নেই। এখন তৃণমূল নেতার বাড়ি ঢুকলেই টাকার পাহাড় দেখা যাবে।'

সনৎ ঝাঁ, শিলিগুড়ি: নিয়োগ দুর্নীতি (corruption) সহ একাধিক ইস্যুতে পথে বামেরা (left) । শিলিগুড়িতে (siliguri) মিছিল বামেদের। পরে জনসভা থেকে রাজ্য সরকারকে নিশানা মহম্মদ সেলিমের (mohammed salim)। কটাক্ষ, 'দক্ষিণবঙ্গের মানুষের অনেক দুঃখ ছিল, পাহাড় নেই। এখন তৃণমূল নেতার বাড়ি ঢুকলেই টাকার পাহাড় দেখা যাবে।'

কী বললেন সেলিম?
কয়লা কেলেঙ্কারি থেকে শিক্ষা দুর্নীতি হয়ে ডেঙ্গি-প্রতিরোধে 'ব্যর্থতা', একের পর এক অভিযোগে সরকারকে তীব্র আক্রমণ শানান সিপিএমের রাজ্য সম্পাদক। বলেন, 'আমি যখন এলাম, গত মাসে, তার আগের মাসে, ডেঙ্গির প্রকোপ তখন। আমাদের কমরেডরা অভিযান করছেন, ডেঙ্গি প্রতিরোধ করতে হবে। আমি বললাম, তৃণমূল কি ডেঙ্গি প্রতিরোধ করতে জন্মেছিল? ওঁরা তো একে অন্যকে লেঙ্গি মারতে ব্যস্ত রয়েছে। প্রথম যখন এসেছিল, বলেছিল বিরোধীদের শায়েস্তা করব। এখন প্রত্যেকটা পাড়ায় তৃণমূল তৃণমূলকে শায়েস্তা করছে।' এর পরেই আসে বালি, কয়লা পাথর কেলেঙ্কারির প্রসঙ্গ। মহম্মদ সেলিমের কটাক্ষ,'অনুব্রত মণ্ডলের নেতৃত্বে টাকা উঠেছে। আর সাধারণ মানুষ পিছনে পড়ে রয়েছে।' সঙ্গে জানান, বহু ক্ষেত্রে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের সামনে রেখে পুলিশ টাকা তুলছে। কিন্তু এই টাকাগুলো কারা তুলছে? সিপিএম রাজ্য সম্পাদকের কথায়,'ওরা তো যন্ত্র। ওদের দিয়ে টাকা তোলানো হচ্ছে। চন্দন কাঠ পাচার হোক, সোনার বিস্কুট পাচার হোক, এই সব টাকা এহাত, ওহাত ঘুরে কালিঘাটে যাচ্ছে। কোনও ব্যক্তির ব্যাপার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির পাহাড় তৈরি করেছেন।' শিক্ষাব্যবস্থাকে ধ্বংসেরও অভিযোগ আনেন তিনি। বলেন, 'গোটা সরকারি শিক্ষাব্যবস্থাকে নষ্ট করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার মিলে সরকার শিক্ষাব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিচ্ছে।' এর বিরুদ্ধেই যে লড়তে হবে, সে কথাও স্পষ্ট ধরা পড়ে তাঁর কথায়। 

সভা বিরোধী দলনেতার...
ঘটনাচক্রে এদিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির 'কুমন্তব্যের' প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের রামনগরে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, 'চোরেদের রানিমার বিরুদ্ধে লড়তে হবে। আমি আছি, কিছু করতে পারবে না।' তাঁর দাবি, 'সবে তো সকাল হয়েছে, সূর্য উঠেছে।' সঙ্গে স্লোগান, 'চোর ধরো, জেল ভরো।' এও বলেন, 'সব গুছিয়ে রাখছি ভাইপো। তিহাড়ের গেটে দেখা হবে।'

আরও পড়ুন:পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পেটে গুলি? বন্ধুর বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
Durga Puja: আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
Durga Puja: আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি

ভিডিও

Humayun Kabir: ক্যামাকস্ট্রিট কাণ্ডে ডেবরার প্রাক্তন TMC বিধায়ককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস
Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget