এক্সপ্লোর

Belgharia: বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দু'ধারের অবৈধ নির্মাণ ভেঙে দিল পুলিশ

কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের প্রক্রিয়া চলছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তাটি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দু'ধারের অবৈধ নির্মাণ ভেঙে দিল পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বেলঘড়িয়া: বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দু'ধারের অবৈধ নির্মাণ ভেঙে দিল পুলিশ। অবৈধ যে দোকানগুলো এতদিন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দু ধার ধরে ছিল,  দেখা যেত, সেগুলোকেই এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মূলত রাস্তা সম্প্রসারণের জন্যই পুলিশি অভিযান বলে জানিয়েছে ব্যারাকপুর কমিশনারেট।

১০ দিন আগেই প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। এব্যাপারে একটি নোটিশও দেওয়া হয়েছিল যে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে যে অবৈধ নির্মাণ তা ভেঙে ফেলা হবে। ওখানকার অস্থায়ী দোকানদারদেরও জানানো হয়েছিল যাতে তারা তাঁদের দোকান গুটিয়ে ফেলেন ওখান থেকে। 

কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানোর পরও দোকানগুলো চলছিলই। এরপরই সেই অবৈধ নির্মাণগুলো ভেঙে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এক্সপ্রেসওয়েতে কাজ হবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের প্রক্রিয়া চলছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তাটি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। তাই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ও অন্যান্য অফিশিয়ালদের উপস্থিতিতেই এই ভেঙে দেওয়ার কাজ শুরু হয়।

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দুধারে দীর্ঘদিন ধরেই প্রচুর অস্থায়ী ক্যাফেটেরিয়া, চায়ের দোকান, কফি শপ ছিল। সেখানে প্রতিদিন ভিড় জমত সন্ধের পর। কারণ স্থানীয় যুবক- যুবতীদের আড্ডা মারারও একটি সুন্দর স্থান ছিল সেই এক্সপ্রেসওয়ের চায়ের দোকান, কফির দোকানগুলো। 

অনেক দোকানদারই দোকান খালি করে ফেলেছিলেন আগেই। কিন্তু যারা এখনও খালি করেননি, তাঁদের দোকানগুলোই ভেঙে ফেলা হচ্ছে। এই নিয়ে বেশিদিন আর প্রশাসন সময় দেবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরই নোটিশ দেওয়া হয়। কিন্তু অনেকেই সেই নোটিশ মানেনি। এরজন্য এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে নিয়ে স্থানীয়দের অভিযোগও বাড়ছিল ক্রমাগত। কোথাও রাস্তায় বিশাল বিশাল গর্ত তো কোথাও আবার রাস্তার কোনও কোনও অংশ ভেঙে গিয়েছে। হাইওয়ে হওয়ায় বিভিন্ন সময়ে পথ দুর্ঘটনায় প্রাণও হারাতে হয়েছে অনেককে। প্রতিদিন অসংখ্য গাড়ি কলকাতা ও শহরতলি থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করেন। নতুন করে নির্মাণকার্য শুরু হলে রাস্তা আবার ঠিক হবে, দুর্ঘটনার মাত্রাও কমবে, আশাবাদী স্থানীয়রা। 

সেরা শিরোনাম

CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget