এক্সপ্লোর

Arjun Singh: দু'বার নোটিসের পরেও দেননি হাজিরা, এবার অর্জুন সিংহের বাড়িতে ঢুকল পুলিশ

Arjun Singh: ২ বার নোটিস পাঠানোর পর হাজিরা না দেওয়ায় মজদুর ভবনে ঢুকল পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : এবার অর্জুন সিংয়ের বাড়িতে ঢুকল পুলিশ। অর্জুন সিংহর বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। ২ বার নোটিস পাঠানোর পর হাজিরা না দেওয়ায় মজদুর ভবনে ঢুকল পুলিশ। প্রাক্তন বিজেপি সাংসদকে হাজিরা দিতে দ্বিতীয় নোটিস পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার হয়েছে, খবর পুলিশ সূত্রে। পুলিশের সামনে ৫-৭ রাউন্ড গুলি চলেছে, অভিযোগ অর্জুনের। 

অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেই প্রাক্তন বিজেপি সাংসদকে হাজিরে দেওয়ার জন্য এক নয়, দু'বার নোটিস পাঠিয়েছিল পুলিশ। কিন্তু হাজিরা দেননি অর্জুন সিংহ। তারপরই অর্জুন সিংহের বাড়িতে পৌঁছয় পুলিশ। জগদ্দল থানার আইসি মধুসূদন মণ্ডল এবং তদন্তকারী আধিকারিক অর্জুন সিংহের বাড়ি মজদুর ভবনে পৌঁছন। এরপর দোতলায় প্রাক্তন সাংসদের অফিস ঘরে গিয়ে বসেন তাঁরা। জানা গিয়েছে, অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

বৃহস্পতিবার সকালে নোটিস পাঠানো হয় অর্জুন সিংহকে। ১০টার সময় জগদ্দল থানায় হাজিরা দিতে বলা হয় তাঁকে। পাল্টা চিঠি দিয়ে অর্জুন সিংহ জানিয়ে দেন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে তিনি আজ যেতে পারবেন না। এরপর বেলা সাড়ে ১১টা নাগাদ ফের অর্জুন সিংহের বাড়িতে দ্বিতীয় নোটিস পাঠায় পুলিশ। পুলিশের তরফে বলা হয় এটি গুরুত্বপূর্ণ মামলা। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হচ্ছে অর্জুন সিংহকে। দেরি করা সম্ভব নয়। দুপুর ২টোয় জগদ্দল থানায় হাজিরা দিতে বলা হয়। তখনও যাননি প্রাক্তন সাংসদ। জানিয়ে দেন রাজনৈতিক কাজে ব্যস্ত রয়েছেন। এরপর অর্জুন সিংহের বাড়িতে এসে পৌঁছয় পুলিশ। 

বুধবার রাতে অর্জুন সিংহের বাড়ির সামনে একটি জুটমিলের কাছে গুলি চলা এবং বোমাবাজির অভিযোগ উঠেছে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ। তাঁকে বেরোতে দেখা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জখম হয়েছেন এক ব্যক্তি। তিনি সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসাধীন। ওই ব্যক্তি অভিযোগ করেছেন অর্জুন সিংহ নিজের গুলি চালিয়েছেন। এদিকে অর্জুন সিংহের অভিযোগ পুলিশের সামনেই ৫-৭ রাউন্ড গুলি চলেছে। এই গোটা ঘটনায় দু'টি মামলা রুজু হয়েছে। সরাসরি অর্জুন সিংহের বিরুদ্ধেই অভিযোগ করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অন্যদিকে সোমনাথের বিরুদ্ধে আবার পাল্টা অভিযোগ করেছেন অর্জুন সিংহ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...
তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget